Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
এবার আইপিএলের মঞ্চেও মুখোমুখি লড়াইয়ে অ্যামাজন-রিলায়েন্স?       

খেলা

টিবিএস ডেস্ক
21 February, 2022, 04:50 pm
Last modified: 22 February, 2022, 02:19 pm

Related News

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

এবার আইপিএলের মঞ্চেও মুখোমুখি লড়াইয়ে অ্যামাজন-রিলায়েন্স?       

সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, এবার ৫৭,০০০ কোটি টাকা (৬ দশমিক ৭ বিলিয়ন ডলার) পর্যন্ত দর উঠতে পারে আইপিএলের প্রচার স্বত্বের যা হবে এযাবতকালের সর্বোচ্চ।
টিবিএস ডেস্ক
21 February, 2022, 04:50 pm
Last modified: 22 February, 2022, 02:19 pm
ছবি: সংগৃহীত

এবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার জন্য বিশ্বের দুই বৃহত্তম প্রতিষ্ঠানই ঝাপ দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এ বিষয়ে মুখ খোলেনি দুই প্রতিষ্ঠানের কোনোটিই।

সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, দুই মাসের ক্রিকেট লিগের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে অ্যামাজন, রিলায়েন্স, সোনি ইন্ডিয়া এবং ওয়াল্ট ডিজনির মধ্যে। ৫৭,০০০ কোটি টাকায় (৬ দশমিক ৭ বিলিয়ন ডলার) পাঁচ বছরের জন্য স্বত্ব বিক্রি হতে পারে। এই টাকায় স্বত্ব বিক্রি হলে তা সর্বকালের রেকর্ড হবে বলেও জানিয়েছে রয়টার্স। সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার আইপিএলের মিডিয়া স্বত্ব এমন কোনো সংস্থার হাতেই যাবে যাদের প্রচুর টাকা আছে।

গত মৌসুমের প্রথম ভাগে আইপিএলের দর্শক সংখ্যা দাড়িয়েছিল ৩৫০ মিলিয়নে। বিষয়টি নিয়ে পারিম্যাচের প্রধান অ্যান্টন রুবলিভস্কি বলেছেন, '২৫০ কোটি সমর্থকসহ বিশ্বের দ্বিতীয বৃহত্তম খেলা হল ক্রিকেট। আইপিএল হল সুপার বোলের মতো। আপনি যদি সেখানে না থাকেন, তাহলে আপনার কোনো অস্তিত্ব নেই।'

আপাতত স্টারের হাতে আইপিএলের সম্প্রচার স্বত্ব আছে। ২০১৭ সালে আইপিএলের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য প্রায় ১৯ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি হয়েছিল। আইপিএলের থেকে প্রথম ১০ বছর সোনির হাতে ছিল স্বত্ব। সে সময়ও অ্যামাজন, রিলায়েন্সের মতো সংস্থা সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছিল, তবে শেষ হাসি হেসেছিল স্টার।

তবে এবার একেবারে আটঘাঁট বেঁধে নেমেছে রিলায়েন্স। ১.৬ বিলিয়ন ডলার অর্থ তোলার জন্য বিদেশি-সহ বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে মুকেশ আম্বানির মালিকাধীন সংস্থা। রিলায়েন্সের ব্যবসায়িক কৌশলের সম্পর্কে অবহিত এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স বলে, 'জিও প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ক্ষেত্র বিস্তারের জন্য রিলায়েন্সের যে দীর্ঘকালীন পরিকল্পনা রয়েছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষয়টি। গত কয়েক মাসে ভায়াকম১৮-এ পুরো বিষয়টি হয়েছে। স্প্যানিশ লা লিগার স্বত্ব কেনা, স্পোর্টস চ্যানেল তৈরি করার মতো বিষয়গুলোর মাধ্যমে পুরো ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।' যদিও বিষয়টি নিয়ে রিলায়েন্স এবং ভায়াকম১৮-এর কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি ক্রিকেট ম্যাচের লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। রয়টার্স জানিয়েছে, এবার নিজেদের গ্রাহকদের কাছে আইপিএল নিয়ে পৌঁছাতে চাইছে মার্কিন সংস্থা। তবে এ প্রসঙ্গে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি অ্যামাজনের কোনো মুখপাত্র।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

আইপিএল / রিলায়েন্স / অ্যামাজন / মুকেশ আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net