Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
চাচা ও ক্রিকেটের প্রথম কোচকে হারিয়ে শোকাহত তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
17 February, 2022, 01:15 pm
Last modified: 17 February, 2022, 01:25 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

চাচা ও ক্রিকেটের প্রথম কোচকে হারিয়ে শোকাহত তামিম

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের প্রথম কোচ তিনি। আকবর খানের তত্ত্ববধানেই প্রথমবারের মতো ক্রিকেট বলে খেলেন তামিম।
টিবিএস রিপোর্ট
17 February, 2022, 01:15 pm
Last modified: 17 February, 2022, 01:25 pm
আকবর খান। ছবি: তামিম ইকবালের ফেসবুক পেজ

তামিম ইকবাল, নাফিস ইকবালদের চাচা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন। ৪৫ বছর বয়সী আকবর খান বৃহস্পতিবার ভোর ৩টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার নামাজের জানাযা বাদ আসর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের আউটারে অনুষ্ঠিত হবে। 

ক্রিকেট পরিবারের সন্তান আকবর খান নিজেও ক্রিকেটার ছিলেন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের প্রথম কোচ তিনি। আকবর খানের তত্ত্ববধানেই প্রথমবারের মতো ক্রিকেট বলে খেলেন তামিম। চাচার জন্য দোয়া চেয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম নিজেই এটা জানিয়েছেন। 

নিজের ফেরিভাইড ফেসবুক পেজে আকবর খানের একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, 'আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।'

এরপর তামিম লিখেছেন, 'উনি নিজেও এক সময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে।'

চাচার যত্ন করে গড়ে দেওয়া ভিতের কারণেই আজ এ পর্যায়ে আসতে পেরেছেন বলে মনে করেন তামিম। জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার আরও লিখেছেন, 'ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / আকবর খান / আকরাম খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net