Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের রেকর্ড মেসির!

খেলা

টিবিএস ডেস্ক
16 February, 2022, 01:55 pm
Last modified: 16 February, 2022, 02:04 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের রেকর্ড মেসির!

মেসির পেনাল্টি রুখে দেওয়ার ব্যাপারে কর্তোয়া বলেন, ম্যাচের আগেই তিনি মেসির পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে বেশ কাঁটাছেড়া করে এসেছিলেন যা তাকে এই সফলতা দিয়েছে।
টিবিএস ডেস্ক
16 February, 2022, 01:55 pm
Last modified: 16 February, 2022, 02:04 pm
ছবি: গোল ডটকম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের রাতটি হয়তো ভুলে থাকতেই চাইবেন লিওনেল মেসি। কারণ 'লস ব্লাংকো'দের বিপক্ষে পেনাল্টি মিসের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের লজ্জাজনক রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন জাদুকর।

গতকাল পেনাল্টি মিসের মাধ্যমে সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরির সাথে যৌথভাবে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের খাতায় নাম লিখিয়েছেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী মেসি।

শেষ মুহূর্তে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে একটি গোল করে দলকে না জেতালে এই পেনাল্টি মিসই গলার কাঁটা হয়ে থাকতো মেসির জন্য।

মঙ্গলবারের পেনাল্টিসহ চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে ২৩টি পেনাল্টি শট নিয়েছেন মেসি, এর মধ্যে মিস করেছেন ৫টি। সমান পেনাল্টি মিস করে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন অঁরি। অন্যদিকে, পেনাল্টি শটের দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। 

মঙ্গলবার ম্যাচের ৬১তম মিনিটে রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক দানি কার্ভাহাল ফাউল করে বসেন প্যারিস সেইন্ট-জার্মেই ফরোয়ার্ড এমবাপ্পেকে। এর ফলে মেসি একটি পেনাল্টি নেওয়ার সুযোগ পান। কিন্তু আর্জেন্টাইন তারকার শট সহজেই প্রতিহত করেন রিয়ালের গোলকিপার থিঁবো কর্তোয়া। তবে নব্বই মিনিটের পর যোগ করা চার মিনিট সময়ের সাড়ে তিন মিনিটের মাথায় গোল করে পিএসজির মুখ হাসি ফোটান এমবাপ্পে।   

মেসির পেনাল্টি রুখে দেওয়ার ব্যাপারে কর্তোয়া বলেন, ম্যাচের আগেই তিনি মেসির পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে বেশ কাঁটাছেড়া করে এসেছিলেন যা তাকে এই সফলতা দিয়েছে।

কর্তোয়া আরও বলেন, "এসব পরিস্থিতিতে একজন গোলকিপার হিসাবে আপনাকে একটু বেশিই চাপ নিতে হয়। আমি মেসির পেনাল্টিগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, তবে একই সাথে কিছুটা ভাগ্যও লাগে!"

গত গ্রীষ্মে বার্সেলোনা ভক্তদের কাঁদিয়ে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। এরপর থেকে প্রায়ই নানা অপবাদ শুনতে হয়েছে তাকে। প্রত্যাশা ছিল, প্রতিপক্ষের ডিফেন্সে ত্রাস সৃষ্টি করবেন ৩৪ বছর বয়সী এই তারকা। কিন্তু এখনো পর্যন্ত মেসির কাছ থেকে তেমন জোরাল তৎপরতা পাওয়া যায়নি। লিগ ওয়ানে এখন পর্যন্ত মেসির গোলের সংখ্যা মাত্র দুটি। মৌসুমের শুরু থেকেই গোল করার চাইতে বরং গোলের সুযোগ তৈরি করাতেই বেশি ভূমিকা রেখেছেন তিনি।

মেসির এই অস্বস্তিকর রেকর্ড প্রসঙ্গে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার। তার মতে, ফুটবল ভক্তদের উচিত মেসির উপর থেকে প্রত্যাশার পারদ নিচে নামানো।

টুইট বার্তায় লিনেকার লেখেন, "আসছে জুনে মেসির বয়স হবে ৩৫, রোনালদো ৩৭-এ পড়েছে। আমাদের উচিত তাদের উপর প্রত্যাশা কমানো। তারা দুজন এখনো দারুণ খেলেন, কিন্তু আজীবন ভালো খেলে যাওয়া তো ফুটবল ঈশ্বরদের পক্ষেও সম্ভব না।"

সূত্র: গোল ডটকম 

Related Topics

টপ নিউজ

মেসি / পেনাল্টি মিস / চ্যাম্পিয়নস লিগ / পিএসজি / রিয়াল মাদ্রিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net