Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
১১ বছর পর বাংলাদেশে জেমি সিডন্স

খেলা

টিবিএস রিপোর্ট
02 February, 2022, 08:05 pm
Last modified: 02 February, 2022, 09:00 pm

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

১১ বছর পর বাংলাদেশে জেমি সিডন্স

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন জেমি সিডন্স। তার অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের ২টিতে জয় পায়। এ ছাড়া ৮৪ ওয়ানডের মধ্যে ৩১টিতে জেতে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
02 February, 2022, 08:05 pm
Last modified: 02 February, 2022, 09:00 pm

পুরনো ঠিকানায় ফিরছেন জেমি ডিডন্স। ব্যাটিং পরামর্শক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের যুক্তি হয়েছে জাতীয় দলের সাবেক এই কোচের। দায়িত্ব নিতে বুধবার ঢাকা এসে পৌঁছেছেন সিডন্স। বিকাল ৪ টা ৪০ মিনিটে হযরত শাহাজালাল বিমানবন্দরে এসে পৌঁছান অস্ট্রেলিয়ান এই কোচ।

জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বয়সভিত্তিক ক্রিকেটে সিডন্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। তার কাজের পরিধি নিয়ে দুদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, 'আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই, ব্যবহার করব। তবে আমরা চাই সে জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে।'

নিজের দায়িত্ব সম্পর্কে সিডন্সই আগে জানিয়েছিলেন। অজি এই কোচ বলেছিলেন 'ওখানে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করব বলে আশা করছি। সেখানকার জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করব। এই কাজটা আমার খুব পছন্দের, তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা।'

বর্তমানে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন অ্যাশওয়েল প্রিন্স। সিডন্স আসায় দক্ষিণ আফ্রিকান এই কোচকে এইচপির দায়িত্ব দেওয়া হবে। জালাল ইউনুস বলেন, 'প্রিন্সকে তখন আমরা হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব দিয়ে দিব। এ ছাড়া অন্য কোথাও দেওয়া যায় কিনা, সেটা নিয়ে ভাবব। আমাদের তো অনেক কোচ লাগবে।'

বাংলাদেশ দলে দীর্ঘ সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতা আছে সিডন্সের। ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ডেভ হোয়াটমোর দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কয়েক মাস প্রধান কোচের দায়িত্ব পালন করেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ শন উইলিয়ামস। পরে তাকে সরিয়ে কোচ করা হয় সিডন্সকে। 

২০১১ সাল পর্যন্ত প্রধান কোচের পদে দায়িত্ব পালন করেন তিনি। সিডন্সের অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টিতে জয় পায়। এ ছাড়া ৮৪ ওয়ানডের ৩১টিতে জেতে বাংলাদেশ। তবে তার অধিনে ৮ টি-টোয়েন্টি খেললেও বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি।

Related Topics

টপ নিউজ

জেমি সিডন্স / ব্যাটিং পরামর্শক / জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net