Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
চরম হতাশায় বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ যুবাদের

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2022, 12:10 am
Last modified: 17 January, 2022, 12:13 am

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

চরম হতাশায় বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ যুবাদের

যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। রাকিবুল-নাবিলদের মিশন এবার শিরোপা ধরে রাখা। কিন্তু টুর্নামেন্টে তাদের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো।
টিবিএস রিপোর্ট
17 January, 2022, 12:10 am
Last modified: 17 January, 2022, 12:13 am

বর্তমান চ্যাম্পিয়নদের কিনা এই হাল? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে গিয়ে শুরুতেই বিধ্বস্ত বাংলাদেশের যুবারা। ওয়েস্ট ইন্ডিজে চলমান যুব বিশ্বকাপে রাকিবুল হাসানের দলের শুরুটা হলো চরম হতাশার। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে হতশ্রী ব্যাটিংয়ের পর বড় হার মেনে নিলো বাংলাদেশ। 

রোববার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে 'এ' গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ দুটি ২০ ও ২২ জানুয়ারি সেন্ট কিটসেই অনুষ্ঠিত হবে। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ যুবাদের ইনিংস ৩৫.২ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায়। ইংল্যাল্ডের বাঁহাতি পেসার জশুয়া বয়ডেনের তোপে পথ হারানো বাংলাদেশ পরে অন্য বোলারদেরও সামলাতে পারেনি। জবাবে ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ইংল্যান্ড। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অতি সাবধানী শুরু করে ইংলিশ যুবারা। প্রথম ৭ ওভারে মাত্র ৭ রান তোলে তারা। যদিও পরের ওভার থেকে রান তোলার গতি বাড়িয়ে নেয় তারা। পরের দুই ওভারেই তারা ১৫ রান তোলে। যদিও এর মধ্যে একটি উইকেট হারায় ইংল্যান্ড। ১৫ রান করা জর্জ থমাসকে ফেরান বাংলাদেশের পেসার রিপন মন্ডল।

কিছুক্ষণ পর ইংলিশ অধিনায়ক টম প্রেস্টকে ফেরান বাংলাদেশের অধিনায়ক রাকিবুল। ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপেই পড়ে যায় তারা। কিন্তু এরপর আর দলকে চাপ বুঝতে দেননি জ্যাকব বেথেল ও জেমস রিউ। চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের খুবু কাছে পৌঁছে দেন তারা। 

দলীয় ৯১ রানে আউট হন বেথেল। রান আউটে কাটা পড়ার আগে ৬৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন তিনি। জেমস রিউ ৩৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। ১ বলে ৬ রানে অপরাজিত থাকেন উইলিয়াম লাক্সটন। রাকিবুল ও রিপন একটি করে উইকেট নেন।  

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের মাত্র চার জন দুই অঙ্কের রান করেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। সর্বোচ্চ রান এসেছে যার ব্যাট থেকে, তিনি পেসার রিপন মন্ডল। ব্যাটসম্যানদের মধ্য থেকে দুই অঙ্কের রান করেছেন কেবল আইচ মোল্লা। এ ছাড়া অলরাউন্ডার এসএম মেহরব পৌঁছান দুই অঙ্কের ঘরে। 

দুঃস্বপ্নের শুরু হয় বাংলাদেশের। দলীয় ৬ রানেই বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলামকে ফিরিয়ে দেন বয়ডেন। নিজের পরের ওভারে আরিফুল ইসলামকেও সাজঘর দেখিয়ে দেন তিনি। চার ওভারের ব্যবধানে ফিরে যান প্রান্তিক নওরোজ নাবিল ও মোহাম্মদ ফাহিমও। 

৮ রানেই ৪ উইকেট হারানো দলকে পথ দেখানোর চেষ্টা করেন আইচ মোল্লা। এতে মেলে কয়েক মিনিটের প্রতিরোধ। দলীয় ২৬ রানে আবারও উইকেট পতন, ফিরে যান আশিকুর জামান। একটু পর বিদায় নেন আইচ, তার ব্যাট থেকে আসে ১৩ রান। 

এরপর মেহরব ১৪ রান ও শেষ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে দলকে ৯৭ রান এনে দেন পেসার রিপন মন্ডল ও নাঈমুর রহমান। রিপন ৩৩ রানে অপরাজিত থাকেন। নাঈমুর করেন ১১ রান। এ ছাড়া মাহফিজুল ৩, আরিফুল ৪, নাবিল ০, ফাহিম ১, আশিকুর ৯, আল মামুন ৪ ও অধিনায়ক রাকিবুল ০ রান করেন। 

ইংল্যান্ডের জশুয়া বয়ডেন মাত্র ১৬ রানে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন থমাস অ্যাসপিনওয়াল। এ ছাড়া একটি করে উইকেট নেন জেমস সেলস, ফাতেহ সিং ও টম প্রেস্ট।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল / যুব বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net