Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ঠিক সময়ে ওভার শেষ করতে না পারলে ম্যাচের মাঝেই শাস্তি

খেলা

টিবিএস ডেস্ক
07 January, 2022, 03:30 pm
Last modified: 07 January, 2022, 03:33 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

ঠিক সময়ে ওভার শেষ করতে না পারলে ম্যাচের মাঝেই শাস্তি

চলতি মাস থেকে পুরুষ ও নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মটি কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জানুয়ারি স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে চালু হবে নতুন এই নিয়ম।
টিবিএস ডেস্ক
07 January, 2022, 03:30 pm
Last modified: 07 January, 2022, 03:33 pm

ম্যাচে স্লো ওভার-রেটের কারণে সংশ্লিষ্ট দল বা দলের ক্রিকেটারদের জরিমানা, ডিমেরিট পয়েন্ট, এমনকি অধিনায়ককে ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হয়ে থাকে। এবার টি-টোয়ন্টিতে স্লো ওভার রেটের নতুন নিয়ম চালু করছে আইসিসি। এই নিয়ম ম্যাচ চলাকালীনই কার্যকর হবে, ম্যাচের মাঝেই দেওয়া হবে শাস্তি। 

টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, চলতি মাসেই এই নিয়ম চালু করা হবে। 

নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারবে না ফিল্ডিং দল। চলতি মাস থেকে পুরুষ ও নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়মটি কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জানুয়ারি স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে চালু হবে নতুন এই নিয়ম।

ইনিংস শেষ করার জন্য যদি সময় নির্ধারণ করা হয় সন্ধ্যা ৬টা, তবে ঠিক ৬টার মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল (১৯.১) করতে হবে ফিল্ডিং দলকে। যদি সেই দল ৬টার সময়ে ১৮তম ওভার করে, তাহলে ইনিংসের শেষ ২ ওভারে পাঁচ জনের বদলে একজন কম (চার জন) ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারবে।

সাধারণ নিয়ম অনুযায়ী প্রথম ৬ ওভারের পর ৩০ গজের বাইরে পাঁচজন খেলোয়াড়কে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু ফিল্ডিং দল নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারবে না ৩০ গজ বৃত্তের মধ্যে।

নতুন আরেকটি প্লেয়িং কন্ডিশন অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রত্যেক ইনিংসের মাঝপথে চাইলে আড়াই মিনিটের পানি পানের বিরতি রাখা যাবে। এই বিরতি নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত সিরিজ শুরুর আগ অংশগ্রহণকারী দুই দলকে নিতে হবে।

গত বছর ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এই নিয়ম চালু করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিয়মটি সফলতা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি। 

Related Topics

টপ নিউজ

আইসিসি / নতুন নিয়ম / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net