Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
ভালো-মন্দের প্রথম দিন

খেলা

টিবিএস রিপোর্ট
01 January, 2022, 12:25 pm
Last modified: 01 January, 2022, 02:27 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

ভালো-মন্দের প্রথম দিন

দুরন্ত সূচনা, মাঝে কিউই ব্যাটসম্যানদের শাসন, দিনের শেষভাগে আবার উইকেটপ্রাপ্তি; সব মিলিয়ে মিশ্র অভিজ্ঞতায় নতুন বছরের প্রথম দিনটা কাটলো বাংলাদেশ ক্রিকেট দলের।
টিবিএস রিপোর্ট
01 January, 2022, 12:25 pm
Last modified: 01 January, 2022, 02:27 pm

নতুন বছরের প্রথম দিন। দিনটা রাঙিয়ে রাখতে কে না চায়! বাংলাদেশ ক্রিকেট দলও চেয়েছিল রাঙাতে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে দিনটা রাঙানোর দারুণ আভাসও মিলেছিল। কিন্তু ডেভন কনওয়ে ও উইল ইয়াং বাধায় সেটা হয়নি। দুরন্ত সূচনা, মাঝে কিউই ব্যাটসম্যানদের শাসন, দিনের শেষভাগে আবার উইকেটপ্রাপ্তি; সব মিলিয়ে মিশ্র অভিজ্ঞতায় নতুন বছরের প্রথম দিনটা কাটলো বাংলাদেশের।

বাংলাদেশ সময়ে শনিবার ভোরে মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডও অবশ্য স্বস্তিতে নেই। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে তারা হারিয়েছে টম ব্লান্ডেলের উইকেট। ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন হেনরি নিকোলস। প্রথম দিন শেষে ৫ উইকেটে কিউইদের সংগ্রহ ২৫৮ রান। 

দিনটা হতে পুরোপুরিভাবে বাংলাদেশের পারতো। শুরুটা দুর্দান্ত করেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চতুর্থ ওভারেই নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে ফিরিয়ে দেন শরিফুল। এরপর উইকেটের সুবিধা কাজে লাগিয়ে সুইং আদায় করে নেওয়া তাসকিন-শরিফুলরা দারুণ বোলিং করতে থাকেন। প্রথম ঘণ্টায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দেন তারা। 

এরপর যতো সময় গড়িয়েছে, উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। দারুণ শুরুর সুবিধা কাজে লাগিয়ে এই দুই কিউই ব্যাটসম্যানকে কক্ষচ্যুত করতে পারেননি বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন কনওয়ে-ইয়াং। রান আউটে কাটা পড়ে বিদায় নেওয়ার আগে ১৩৫ বলে ৬টি চারে ৫২ রান করেন ইয়াং। এটা তার তৃতীয় টেস্ট হাফ সেঞ্চুরি।

এরপর কনওয়ের সঙ্গে যোগ দেন অভিজ্ঞ রস টেলর। এই জুটিও দলকে কিছুটা সময় পথ দেখায়। দলীয় ১৮৯ রানের মাথায় টেলরকে ফেরান শরিফুল ইসলাম। বাংলাদেশের তরুণ বাঁহাতি এই পেসারের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৩১ রান করেন টেলর। কনওয়ে তখনও অবিচল, দারুণ ছন্দে খেলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। 

মুমিনুল হকের বলে আউট হওয়ার আগে ২২৭ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ১২২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম দিনের বাকিটা সময়ে স্বাগতিকদের পথ দেখান হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। দিনের শেষ বলে ১১ রান করা ব্লান্ডেলের স্টাম্প ভাঙেন এবাদত হোসেন। অপরাজিত থেকে মাঠ ছাড়েন নিকোলস। শরিফুল ২টি এবং মুমিনুল ও এবাদত একটি করে উইকেট পেয়েছেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড / টেস্ট সিরিজ / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net