Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

খেলা

টিবিএস রিপোর্ট
07 December, 2021, 07:15 pm
Last modified: 07 December, 2021, 08:43 pm

Related News

  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী
  • তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
  • ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হতে পারে: হুমায়ুন কবির
  • হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

যুবাদের তিন দলের অংশগ্রহণের সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি ভারত। প্রতিপক্ষকে ৫৩ রানে গুটিয়ে বিশাল এক জয় তুলে নেয় রাকিবুল হাসানের দল।
টিবিএস রিপোর্ট
07 December, 2021, 07:15 pm
Last modified: 07 December, 2021, 08:43 pm
ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে ট্রফি বুঝে নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। ছবি: বিসিবি

ভারত সফরে দারুণ সময় কাটলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। দাপুটে ক্রিকেট খেলে স্বাগতিক দেশের দুটি দলের বিপক্ষে কেবল জিতেই গেছে তারা। তিন দলের অংশগ্রহণের সিরিজে দারুণ শুরুর পর শেষটা আরও ঝলমলে হলে রাকিবুল হাসানের দলের। ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে বাংলাদেশ যুবারা।

ভারতের দুটি যুব দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে আয়োজন করা হয় সিরিজ। এই সিরিজের ফাইনালে মঙ্গলবার ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ১৮১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজটির কোনো ম্যাচেই হারেনি তারা, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। আইস মোল্লা ও আশিকুর জামানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪১.৪ ওভারে ২৩৪ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে নাঈমুর রহমান নয়ন, আশিকুর জমান, মেহরব হাসানদের দারুণ বোলিংয়ে ২১.৩ ওভারে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল। এরপর মুরু হয় নিয়মিত ধারায় উইকেট পতন। যে পতন আর থামাতে পারেনি স্বাগতিক যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন উদয় সাহারান। ১১ রান করেন কৌশল এস তাম্বে। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারেননি। নাঈমুর মাত্র ১৬ রানে ৪ উইকেট নেন। আশিকুর ও মেহরব ২টি করে উইকেট পান। সাকিব নেন একটি উইকেট।

আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশেরও। দলীয় ২ রানেই ওপেনার মাহফিজুর ইসলামকে হারায় তারা। ভালো শুরু করে ইনিংস বড় করতে পারেননি ইফতিখার হোসেন ও নওরোজ প্রান্তিক নাবি। ইফতিখার ১৭ ও প্রান্তিক ২৮ রান করেন। বাংলাদেশের ইনিংস বড় করেন মূলত আইচ মোল্লা ও আশিকুর জামান।   

আইচ ৯১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৯৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। আশিকুর ৫৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মোহাম্মদ ফাহিম করেন ১৪ রান। ভারতের ধানুশ গৌড়া ৩টি উইকেট পান। এ ছাড়া ২টি করে উইকেট নেন রবি কুমার, আউম কানাবার ও শাশ্বত দাঙ্গাল।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ যুব ক্রিকেট দল / চ্যাম্পিয়ন / ভারত সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী
  • তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
  • ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হতে পারে: হুমায়ুন কবির
  • হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net