Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
দিয়েগো ম্যারাডোনা স্মরণে... 

খেলা

খুশনূর বাশার জয়া
25 November, 2021, 01:55 pm
Last modified: 19 December, 2021, 04:16 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?

দিয়েগো ম্যারাডোনা স্মরণে... 

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের শহরতলিতে জন্ম নেওয়া এই ফুটবলার অনেকের কাছেই 'ফুটবল ঈশ্বর' হিসেবে পরিচিত। ইতালির নাপোলিতে তিনি একজন কাল্ট হিরো, রাজত্ব করেছেন ইউরোপের দলটির জার্সি গায়ে।
খুশনূর বাশার জয়া
25 November, 2021, 01:55 pm
Last modified: 19 December, 2021, 04:16 pm
ছবি: এনপিআর

আর্জেন্টিনার ভিলা ফিওরিতোতে নিজ এলাকার লোকেরা তাকে ডাকতো 'এল পেলুসা' বলে। তারুণ্যে লম্বা ঢেউ খেলানো চুলের সৌন্দর্য্যের জন্যই পেয়েছিলেন এই নাম। তার আরেক নাম 'ডি১০এস', স্প্যানিশ ভাষায় যার অর্থ দাঁড়ায় 'ঈশ্বর'। এই নামের সাথে জড়িয়ে আছে তার জীবন, ফুটবল নামক চর্মগোলক নিয়ে ভালোবাসা-উন্মাদনা এবং তার বিখ্যাত দশ নম্বর জার্সি। বলছি অনন্তকাল জাগ্রত এক নক্ষত্র, দিয়েগো আরমান্দো ম্যারাডোনার কথা। আজ থেকে ঠিক এক বছর আগে যিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, কাঁদিয়েছিলেন অগণিত ভক্তকে।  

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত দিয়েগো ম্যারাডোনা। শুধু পেশাদার শিরোপা অর্জনের জন্য নয়, ক্ষ্যাপাটে এই কিংবদন্তী তার ক্যারিশমা ও পাগলামির মধ্য দিয়েই যেন পৌঁছে গিয়েছিলেন বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে। বাঙালির ফুটবলপ্রেমের শুরু হয়েছে যাদের হাত ধরে, সেখানেও অবধারিতভাবে থাকবে ম্যারাডোনার নাম।   

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের শহরতলিতে জন্ম নেওয়া এই ফুটবলার অনেকের কাছেই 'ফুটবল ঈশ্বর' হিসেবে পরিচিত। ইতালির নাপোলিতে তিনি একজন কাল্ট হিরো, রাজত্ব করেছেন ইউরোপের দলটির জার্সি গায়ে। তার নামে বানানো হয়েছে অসংখ্য ভাস্কর্স, ম্যুরাল, স্মৃতিফলক; অগণিত বাবা-মা তাদের সন্তানের নামকরণ করেছেন ম্যারাডোনার নামে! 

কিংবদন্তীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাকে স্মরণ করেছেন প্রিয়জন ও ভক্তরা। আর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সেই চিত্র। ম্যারাডোনার এক মেয়ে ডালমা ম্যারাডোনা ইনস্টাগ্রামে লেখেন, বাবা চলে যাওয়ার দিনটি ছিল তার জীবনের সবচেয়ে খারাপ দিন। চলতি সপ্তাহে আর্জেন্টিনার ৩৪ বছর বছর বয়সী শিক্ষক ইজেকুয়েল রসির সাথে কথা হয় রয়টার্সের। তিনি বলেন, "দিয়েগো আমাদের অনেক কিছু অনুভব করতে শিখিয়েছে। একটা শিশু যার কিছুই ছিল না, তাকে বিশ্বজয় করতে দেখাটা ভীষণ আনন্দের। তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন, যেন আমরা আরও বড় কিছু অর্জন করতে পারি।"

ছবি: সংগৃহীত

স্বপ্নদ্রষ্টা নয় তো কি! আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা ঘোচানোর পেছনেও কি দিয়েগোর স্বপ্নই ছিল না? গত ১১ জুলাই দিনটাতে কি ম্যারাডোনাকে খুঁজে ফেরেনি মেসিদের চোখ? আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের দিন যদি এই কিংবদন্তী থাকতেন, তাহলে হয়তো আনন্দের পাগলামির চূড়ান্তই দেখতো বিশ্ব!  

ম্যারাডোনার মৃত্যুতে সবচেয়ে আঘাত পেয়েছেন, এমন মানুষদের তালিকায় লিওনেল মেসির নাম আসবে শুরুতেই। ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনাও কম হয়নি! ম্যারাডোনাকে নিজের কোচ হিসেবেও পেয়েছিলেন মেসি। স্প্যানিশ দৈনিক মার্কা'কে চলতি সপ্তাহের শুরুতে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনার প্রয়াণ সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন পিএসজি তারকা।  

ছবি: সংগৃহীত
 

"আমার খুব অদ্ভুত লাগে, মনে হয় যেন মাত্র গতকালই ঘটনাটা ঘটলো। দিয়েগোকে ছাড়াই একটা বছর পার হয়ে গেল, এতগুলো বছর বাদে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হলো। সবসময় মনে হয়, এই বুঝি তাকে আবার টিভিতে দেখবো, কিংবা একটা সাক্ষাৎকারে। কিন্তু না, অনেকদিন হয়ে গেল তিনি নেই। তবুও বিশ্বাস হয়না! আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে তার সাথে আমার এত সুন্দর সুন্দর স্মৃতি আছে, আমি আজীবন তাকে এসব স্মৃতির মধ্য দিয়েই মনে রাখবো", বলেন মেসি।  

নাপোলিকে ১৯৮৭ ও ১৯৯০ সালে 'সিরি এ' জেতানো খেলোয়াড় ম্যারাডোনার স্মরণে নভেম্বরের ৩টি ম্যাচ ম্যারাডোনার সংবলিত জার্সি গায়ে খেলবে নাপোলি। ম্যারাডোনার বাকি দুই ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়রস 'ম্যারাডোনা কাপ' আয়োজন করবে। আর্জেন্টিনার ক্লাবগুলোর ম্যাচে এক মিনিট নীরবতা পালন করবে বলে জানা যায়। 

ম্যারাডোনার সম্মানে ইতালির নেপলসে তার ম্যুরাল পেইন্টিং। ছবি: এএফপি

একজন দিয়েগো ম্যারাডোনা ফুটবল জগতকে এবং ফুটবল ভক্তদের যা দিয়েছেন, তাতে যুগ যুগ পরেও অমলিন রয়ে যাবে তার নাম। ম্যারাডোনা একজন মায়েস্ত্রো, যিনি আমাদের ফুটবল ভালোবাসতে শিখিয়েছেন, কোনোকিছু পরোয়া না করে প্রাণোচ্ছল আনন্দে মেতে উঠতে শিখিয়েছেন। আর সেজন্যেই 'কীর্তিমানের মৃত্য নাই'- বাক্যটি ম্যারাডোনার ক্ষেত্রেই খাটে!    

Related Topics

টপ নিউজ

ম্যারাডোনা / মৃত্যুবার্ষিকী / আর্জেন্টিনা / মেসি / বুয়েন্স এইরেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net