Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
পুরুষদের বিপিএল শেষেই নারীদের বিপিএল

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2025, 07:30 pm
Last modified: 20 January, 2025, 05:44 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’

পুরুষদের বিপিএল শেষেই নারীদের বিপিএল

ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে আসরটিতে অংশ নেওয়ার ব্যাপারে। টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি দেখতে চায়, নারীদের টি-টোয়েন্টিতে আসরটি কেমন প্রভাব ফেলে।
টিবিএস রিপোর্ট
17 January, 2025, 07:30 pm
Last modified: 20 January, 2025, 05:44 pm

অনেক দাবির ভিড়ে নারী ক্রিকেটারদের একটি চাওয়া ছিল পুরুষদের মতো একটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন। তাদের সেই চাওয়া অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। পুরুষদের চলমান বিপিএল শেষেই নারীদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে। সাগর পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চলছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম ম্যাচের পর মেয়েদের বিপিএল আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল আবেদীন। নানা বাস্তবতা বিবেচনায় তিনটি দল নিয়ে প্রথম আসর আয়োজন করা হবে বলে জানান তিনি। টুর্নামেন্টের নাম হবে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)।

ছেলেদের বিপিএলের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর পরপরই মাঠে গড়াবে নারীদের আসরটি। টুর্নামেন্টটি আট-নয় দিনের হবে জানিয়ে নাজমুল আবেদীন বলেন, 'বোর্ড বেশ কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল।'

আলোচনায় থাকা টুর্নামেন্টটি নিয়ে আজ শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নাজমুল আবেদীন। তিনি বলেন, 'আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা (নারী বিপিএল) করব। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা আয়োজন করব। তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের মধ্যে।'

ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে আসরটিতে অংশ নেওয়ার ব্যাপারে। টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি দেখতে চায়, নারীদের টি-টোয়েন্টিতে আসরটি কেমন প্রভাব ফেলে। নাজমুল আবেদীনের ভাষায়, 'আমরা এরই মধ্যে কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা দিয়ে আমরা শুরুটা করতে চাই। দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি ফরম্যাটে সেটার প্রভাব কী রকম হয়। আমরা আশা করছি, এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।'

আপাতত প্রথমবারের মতো নারীদের টুর্নামেন্টটি আয়োজন করাই মূল লক্ষ্য, আপাতত মান নিয়ে সেভাবে ভাবছে না বিসিবি। এ কারণে পুরুষ বিপিএলের মতো নারীদের টুর্নামেন্টটিতে খুব বেশি বিদেশি ক্রিকেটার থাকবে না। নাজমুল আবেদীন বলেন, 'মানসম্পন্ন টুর্নামেন্ট করতে যে ধরনের ক্রিকেটার দরকার, এর চেয়ে বেশি দল হলে আমার মনে হয় না সেটা করা সম্ভব। এটাই বড় কারণ। ৪ দল নিয়ে করার কথাও ভাবনায় ছিল। কিন্তু সেটাই বাধা হয়ে দাঁড়িয়েছে।'

'বিদেশি বেশি নয়। কারণ, এখানে আর্থিক একটা বিষয় আছে। চার জন বিদেশি যদি নিতে চাই আমরা, সেক্ষেত্রে দলগুলোর ওপর একটা আর্থিক চাপ পড়বে। এই মুহূর্তে হয়তো দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আরেকটা বিষয় হলো, আমাদের যে দেশি ক্রিকেটার আছে, তাদেরও বেশি সুযোগ দেওয়ার পথে হাঁটতে চাই। তাই আমরা দলটা চারটা না করে তিনটা করেছি। যেন প্রতিদ্বন্দ্বিতা ভালো হয়। এই খেলার পর আমরা যেন বলতে পারি, আমাদের মেয়েরা পরের একটা ধাপে উন্নীত হয়েছে।' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের ক্রিকেট / জাতীয় নারী ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিবিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    ৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • কোলাজ: টিবিএস
    ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • ‘যাদের নাম হয়, তাদের বদনামও হয়’

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
অর্থনীতি

৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

3
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

4
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net