Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেল বাংলাদেশ ক্রিকেট দল

খেলা

টিবিএস রিপোর্ট
12 September, 2024, 04:10 pm
Last modified: 12 September, 2024, 04:16 pm

Related News

  • দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • তরুণদের প্রযুক্তিখাতে দক্ষ করে উদ্যোক্তা তৈরি করাই ‘জিপে’ এর মূল লক্ষ্য: ড. ইউনূস
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেল বাংলাদেশ ক্রিকেট দল

ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সাথে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
টিবিএস রিপোর্ট
12 September, 2024, 04:10 pm
Last modified: 12 September, 2024, 04:16 pm

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কল করে পুরো দলকে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীর সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দ্বিতীয় টেস্ট শেষে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন শান্ত। সেদিনই জানানো হয়, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশ দল সেই সংবর্ধনা পেল আজ। 

বৃহস্পতিবার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে দলের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি জানান, তাদের অর্জনে পুরো জাতি গর্বিত।

ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, 'আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সাথে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।'

একটি জাতিকে একত্রিত করার জন্য ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা স্মরণ করান ড. ইউনূস। এ সময় তিনি প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা এবং রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। প্রধান উপদেষ্টা জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও সময় একই ধরনের ভূমিকা পালন করার জন্য ইতালি তাকে আমন্ত্রণ পেয়েছেন।

নিজ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান জাতীয় দলের অধিনায়ক শান্ত। তার কথা আরও সাফল্য অর্জনে দলকে উৎসাহিত করবে জানিয়ে তিনি বলেন, 'সব খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।' খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের ফল পাকিস্তান সফরে মিলেছে বলে জানান শান্ত। 

দেশের কঠিন সময়ে সাফল্য বয়ে আনার জন্য খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / সংবর্ধনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • তরুণদের প্রযুক্তিখাতে দক্ষ করে উদ্যোক্তা তৈরি করাই ‘জিপে’ এর মূল লক্ষ্য: ড. ইউনূস
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net