Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
ইউটিউবে মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড

খেলা

টিবিএস ডেস্ক
22 August, 2024, 05:00 pm
Last modified: 22 August, 2024, 05:14 pm

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

ইউটিউবে মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড

চ্যানেল খোলার দিন পেরোনোর আগেই মাঠের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে যান রোনালদো। মাত্র দুই ঘণ্টার মধ্যেই অনুসারী সংখ্যায় মেসির ‘লিও মেসি’ নামের চ্যানেলকে ছাড়িয়ে যায় তার চ্যানেলটি।
টিবিএস ডেস্ক
22 August, 2024, 05:00 pm
Last modified: 22 August, 2024, 05:14 pm

ফুটবলার তিনি, তার সব রেকর্ড ফুটবলে হবে; সেটাই স্বাভাবিক। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে রেকর্ডের মালা গাঁথা পর্তুগিজ এই কিংবদন্তির ফুটবল বা মাঠের বাইরেও রেকর্ড আছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় সবার উপরে তিনি। এবার ইউটিউবে বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে চ্যানেল খুলে কয়েক ঘণ্টার মধ্যেই গড়ে ফেললেন এই রেকর্ড।

বুধবার ইউটিউবে চ্যানেল খোলেন রোনালদো, তার চ্যানেলের নাম 'ইউআর ক্রিশ্চিয়ানো'। চ্যানেলটি খুলতেই হইচই পড়ে যায়, ইন্টারনেট ব্যবহারকারীরা সাবস্ক্রাইব করতে শুরু করেন। প্রথম এক ঘণ্টাতেই অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুযায়ী, এটা বিশ্ব রেকর্ড। কারণ এতো অল্প সময়ে আগে কখনই কোনো চ্যানেলের অনুসারী সংখ্যা ১০ লাখ বা ১ মিলিয়ন ছাড়ায়নি।

প্রথম দিনে ১ কোটি ২৫ লাখ অনুসারী চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এতে দিন পেরোনোর আগেই মাঠের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে যান রোনালদো। মাত্র দুই ঘণ্টার মধ্যেই অনুসারী সংখ্যায় মেসির 'লিও মেসি' নামের চ্যানেলকে ছাড়িয়ে যায় তার চ্যানেলটি। বুধবার রাত ১১টা পর্যন্ত মেসির চ্যানেলের অনুসারী সংখ্যা ছিল ২১ লাখ ৬০ হাজার। দুই ঘণ্টাতেই রোনালদোর অনুসারীর সংখ্যা হয়ে যায় ২১ লাখ ৭০ হাজার। 

বুধবার সন্ধ্যায় ইউটিউব চ্যানেল খোলার ঘোষণা দেন রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, 'অপেক্ষার পালা শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এলো!' চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে নিজের চিরচেনা উদযাপন 'সিউ' ব্যবহার করেছেন রোনালদো। তিনি লিখেছেন 'SIUUUbscribe (সাবস্ক্রাইব করুন) এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন।' 

মেসির চ্যানেলটি ১৮ বছর আগে খোলা, এখন পর্যন্ত ২০৭টি ভিডিও দেওয়া হয়েছে সেখানে। দীর্ঘদিনের চ্যানেলটিকে অনুসারী সংখ্যায় মাত্র ১৮টি ভিডিও দিয়েই ছাড়িয়ে যায় রোনালদোর চ্যানেল। গুগল বা ইউটিউবে 'ইউআর ক্রিস্টিয়ানো' খোঁজ করলে মিলছে চ্যানেলটির পরিচিতি। যেখানে লেখা 'ইউআর ক্রিস্টিয়ানোয় স্বাগত। এটা ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল।' ফেসবুকে রোনালদোর ১৭ কোটি অনুসারী। ইনস্টাগ্রামে তার অনুসারী ৬৩ কোটি ৬০ লাখ ও এক্স-এ ১১ কোটি ২৫ লাখ। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / ইউটিউব চ্যানেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    ৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • কোলাজ: টিবিএস
    ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’
  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
অর্থনীতি

৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

3
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

4
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net