Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিলো আইসিসি 

খেলা

টিবিএস ডেস্ক
20 August, 2024, 08:25 pm
Last modified: 21 August, 2024, 02:29 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিলো আইসিসি 

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্টটির আয়োজক বদলাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতে মেয়েদের বিশ্ব আসরটি আয়োজন করবে বাংলাদেশই।   
টিবিএস ডেস্ক
20 August, 2024, 08:25 pm
Last modified: 21 August, 2024, 02:29 pm

আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় আসরটি আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার কথা ভাবছিল আইসিসি, কাজ শুরু করা হয় বিকল্প ভেন্যু প্রস্তুতের। 

অবশেষে শঙ্কাই সত্যি হলো, বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আসরটি। মঙ্গলবার এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ভেন্যু পাল্টে গেলেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী ৩ থেকে ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাতে হবে আসরটি। বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্টটির আয়োজক বদলাচ্ছে না। বাংলাদেশই আয়োজন করবে মেয়েদের বিশ্ব আসরটি।

অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা ছিল। এ কারণে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। আইসিসির বিবৃতিতে তিনি বলেছেন, 'বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে না পারাটা হতাশার। কারণ আমরা জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্মরণীয় আসর আয়োজন করতো।' 

'বিসিবিতে কাজ করা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে এ ইভেন্ট আয়োজনের সব চেষ্টা করার জন্য। তবে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর করা হয়ে ওঠেনি। তবে আয়োজক স্বত্ত্ব তাদের কাছেই থাকবে। আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশে আইসিসির বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজনে মুখিয়ে আছি।' যোগ করেন তিনি।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণআন্দোলনে রূপ নেয়। কোটা সংস্কার হওয়ার পর সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন পরই ভেঙে দেওয়া সংসদ, এর একদিন পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার।

উদ্ভুত পরিস্থিতিতে বিকল্প ভেন্যু প্রস্তুতের কাজ শুরু করার কথা জানায় আইসিসি। জানানো হয়, বাধ্য হয়ে যদি বিকল্প ভেন্যু বেছে নিতে হয়, সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়া আছে তাদের। বিকল্প ভেন্যুর তালিকায় ছিল ভারত, আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম। তবে ভারত আসরটি আয়োজন করতে চায়নি। শ্রীলঙ্কা আগ্রহী হলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো আরব আমিরাতকে।  

যদিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, 'আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা (নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।' 

Related Topics

টপ নিউজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: পিএমও
    ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের

3
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

5
ছবি: পিএমও
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net