Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
এক ওভারে ৩৯ রান তুলে দারিয়াসের ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 03:45 pm
Last modified: 20 August, 2024, 03:52 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

এক ওভারে ৩৯ রান তুলে দারিয়াসের ইতিহাস

ক্রিকেটের ইতিহাসে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি; যেকোনো ফরম্যাটে এটা সর্বোচ্চ রানের ওভার। আর সব রানই তোলেন ম্যাচসেরা দারিয়াস ভিসের।
টিবিএস রিপোর্ট
20 August, 2024, 03:45 pm
Last modified: 20 August, 2024, 03:52 pm

এক ওভারে ৬ বল, এই ৬ বল থেকে সর্বোচ্চ কতো রান আসতে পারে? ৬টি ছক্কা হলে ৩৬ রান, এতোদিন এটাই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ওভার ছিল। প্রথমবারের ওভারে ৬ ছক্কার রেকর্ড গড়েন ভারতের যুবরাজ সিং, ২০০৭ সালে। পরে আরও নাম যুক্ত হয়েছে এই তালিকায়। এবার পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে এক ওভারে ৩৯ রান তোলার কীর্তি গড়লেন দারিয়াস ভিসের। 

নামটি পরিচিত হওয়ার কথা নয়, তার দেশের নামটাই যে অনেকের কাছে অচেনা মনে হতে পারে। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়া দারিয়াসের দেশের নাম সামোয়া। এটা প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপদেশ। পূর্ব এশিয়া অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ভানুতির বিপক্ষে এই কীর্তি গড়েছেন দারিয়াস। 

ক্রিকেটের ইতিহাসে টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি; যেকোনো ফরম্যাটে এটা সর্বোচ্চ রানের ওভার। আর সব রানই তোলেন ম্যাচসেরা দারিয়াস। তার বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে জিতেছে তার দলও। তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে সব কটি উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সামোয়া। জবাবে ১৬৪ রানে থামে ওশেনিয়া অঞ্চলের দেশ ভানুতি, ১০ রানের জয় পায় সামোয়া। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৪ ওভার শেষে ৫ উইকেটে ৭৭ রান তোলে সামোয়া, ৩৪ বলে ৪৬ রানে ব্যাটিং করছিলেন দারিয়াস। পরের ওভারটি করতে আসেন ভানুতির অলরাউন্ডার নালিন নিপিকো, তার ওপর দিয়ে ঝড় বইয়ে দেন দারিয়াস। ডানহাতি এই ব্যাটসম্যান মারেন ৬টি ছক্কা, বাকি তিন রান আসে তিনটি নো বল থেকে। প্রথম তিন বলে টানা তিন ছক্কা মারেন দারিয়াস। 

চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম ডেলিভারি নো ছিল। এর মধ্যে দুটি ডেলিভারিতে চার-ছক্কা মারতে পারেননি দারিয়াস। বাকি বৈধ ডেলিভারি ও একটি নো বলে ছক্কা মারেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করা সামোয়ার এই ব্যাটসম্যান। দলের চার ভাগের তিন ভাগ রান একাই করা দারিয়াস ৬২ বলে ৫টি চার ও ১৪ ছক্কায় ১৩২ রানের দুর্বার ইনিংস খেলেন। তার দলের আর একজন কেবল দুই অঙ্কের রান করেন, ১৬ রান করেন অধিনায়ক কালেব জাসমাত।  

দারিয়াসের বিশ্ব রেকর্ড গড়ার আগে টি-টোয়েন্টিতে ৩৬ রানের ওভার দেখা গেছে ৪টি। তার আগে ওভারে ৬ ছক্কার কীর্তি গড়েন ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও নেপালের দীপেন্দ্র সিং আইরে। আরেকটি ওভার থেকে ৩৬ রান এলেও ৬ ছক্কা হয়নি। ওয়ানডের ইতিহাসে ৩৬ রানের ওভার দেখা গেছে দুটি। ওভারে ৬ ছক্কার রেকর্ড দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার দখলে। টেস্টে সর্বোচ্চ রানের ওভার ৩৫, ভারতের বিপক্ষে তোলে ইংল্যান্ড। 

Related Topics

টপ নিউজ

দারিয়াস ভিসের / সামোয়া / টি-টোয়েন্টি / বিশ্ব রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net