Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
‘মনে হচ্ছে পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে’- ছয় পয়েন্ট পেয়েও পেল না কানাডা

খেলা

টিবিএস রিপোর্ট
29 July, 2024, 04:30 pm
Last modified: 03 August, 2024, 05:26 pm

Related News

  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে আরও ২০ জন গ্রেপ্তার
  • ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
  • ইরানের মোসাদ-আতঙ্ক বাড়ছে, সন্দেহ এখন ‘মাস্ক, টুপি ও সানগ্লাসে’
  • জিদানের হাতে মশাল, সেলিন ডিওনের গান- জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু প্যারিস অলিম্পিক

‘মনে হচ্ছে পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে’- ছয় পয়েন্ট পেয়েও পেল না কানাডা

দলের কোচ বেভ প্রিয়েস্টমানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলটির অনুশীলনে ড্রোন পাঠানোর দায়ে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। কানাডার ছয় পয়েন্ট কেটে নেওয়ায় নিউজিল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে জিতেও এখন দলটির পয়েন্ট কার্যত শূন্য।
টিবিএস রিপোর্ট
29 July, 2024, 04:30 pm
Last modified: 03 August, 2024, 05:26 pm

গুপ্তচরবৃত্তির দায়ে অলিম্পিকে কানাডার ছয় পয়েন্ট কেটে নেওয়ার খবর পুরোনো। এই শাস্তি পাওয়ার পর খেলতেও নেমেছে দলটি। স্বাগতিক ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে কানাডার নারী ফুটবল দল। 

দলের কোচ বেভ প্রিয়েস্টমানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলটির অনুশীলনে ড্রোন পাঠানোর দায়ে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। কানাডার ছয় পয়েন্ট কেটে নেওয়ায় নিউজিল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে জিতেও এখন দলটির পয়েন্ট কার্যত শূন্য।

আটক হয়েছেন দলের অ্যানালিস্ট জোসেফ লমবারডি। ঘটনায় জড়িত থাকায় দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সহকারী কোচ জাসমিন মান্ডারকে। কানাডার ফুটবল ফেডারেশনকে তো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হয়েছেই, সঙ্গে পয়েন্ট কেড়ে নেওয়ার খবরটি মেনে নিতে কষ্ট হয়েছে দলের ফুটবলারদের। 

ছয় পয়েন্ট কেটে নেওয়ার খবর শুনে রাগে-ক্ষোভে দেয়ালে ঘুষি মেরেছিলেন জানিয়ে কানাডার নারী ফুটবলার জাইলস বলেন, '৭২ ঘণ্টা কিছুর ওপরই আমাদের নিয়ন্ত্রণ ছিল না। আমরা এর অংশ ছিলাম না। কিন্তু এমন সাজা দেওয়া হয়েছে যেন ডোপিংয়ে ধরা পড়েছি। আমরা কিছুই করিনি। যে জিনিসটার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।'

ড্রোন  দিয়ে গুপ্তচরবৃত্তি করার মাধ্যমে অনৈতিক কোনো সুবিধা নেয়নি কানাডা। এমনটিই দাবি করেছেন ফরাসি ক্লাব লিঁওতে খেলা এই সেন্টারব্যাক, 'আমরা কোনো সুবিধা নিইনি। আমরা মাঠে নেমেছি নিজেদের উজাড় করে খেলার জন্য। সারা বছর এ জন্যই কষ্ট করেছি। যে কারণে এমন অনিয়ন্ত্রিত কিছুর জন্য প্রচণ্ড হতাশা আর রাগই হয়েছে শুধু।'

কানাডার সামনে শেষ আটে খেলার সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। নিউজিল্যান্ড ও ফ্রান্সকে হারানোর পর তাদের পয়েন্ট এখন যদিও শূন্য। তবে এবারের অলিম্পিকে ১২ দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। 

প্রতি গ্রুপের সেরা দুটি দলের পাশাপাশি তৃতীয়দের মধ্যে সেরা দুটি দলও কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে।গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে সেই সম্ভাবনা টিকিয়ে রাখার দায়িত্ব এখন কানাডার হাতেই।

Related Topics

টপ নিউজ

২০২৪ প্যারিস / ২০২৪ অলিম্পিক / কানাডা নারী ফুটবল দল / গুপ্তচরবৃত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ‘ট্রোজান হর্সের পর সবচেয়ে চতুর কৌশল’: যে সোভিয়েত শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছিল
  • ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে আরও ২০ জন গ্রেপ্তার
  • ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
  • ইরানের মোসাদ-আতঙ্ক বাড়ছে, সন্দেহ এখন ‘মাস্ক, টুপি ও সানগ্লাসে’
  • জিদানের হাতে মশাল, সেলিন ডিওনের গান- জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু প্যারিস অলিম্পিক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net