Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
জিদানের হাতে মশাল, সেলিন ডিওনের গান- জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু প্যারিস অলিম্পিক

খেলা

টিবিএস রিপোর্ট
27 July, 2024, 05:00 pm
Last modified: 03 August, 2024, 03:36 pm

Related News

  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
  • উঠে যাচ্ছে রং, ধরছে জং; প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে বিতর্ক
  • বিশ্বের দ্বিতীয় লম্বা খেলোয়াড়কে ঘুমোতে হয়েছে মেঝেতে, অবশেষে তার জন্য মিলল বিছানা
  • প্যারিসে কোকেন কিনতে গিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ান অ্যাথলেট
  • ১০০ মিটারে বাজিমাত করার পর ট্রেবলে চোখ লাইলসের

জিদানের হাতে মশাল, সেলিন ডিওনের গান- জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু প্যারিস অলিম্পিক

জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে ২০২৪ প্যারিস অলিম্পিকের। প্যারিস অলিম্পিকে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন ১০ হাজার ৭১৪ জন ক্রীড়াবিদ।
টিবিএস রিপোর্ট
27 July, 2024, 05:00 pm
Last modified: 03 August, 2024, 03:36 pm

১০০ বছর পর প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এই নিয়ে তৃতীয়বার আয়োজন করছে শহরটি। লন্ডনের পর প্যারিসই দ্বিতীয় শহর, যারা তিনবার অলিম্পিক আয়োজনের গৌরব অর্জন করেছে। 

জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে ২০২৪ প্যারিস অলিম্পিকের। প্যারিস অলিম্পিকে উড়বে ২০৬টি দেশের পতাকা। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন ১০ হাজার ৭১৪ জন ক্রীড়াবিদ। 

অলিম্পিক ইতিহাসে এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্টেডিয়ামের বাইরে। প্যারিসের সিন নদীতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারী সবকয়টি দেশের অ্যাথলেটরা মার্চপাস্ট করেন। প্যারিসের ঐতিহাসিক গ্র্যান্ড প্যালেস ভবনের ছাদ থেকে ফ্রান্সের জাতীয় সংগীত গান ২০২৩ ভয়েস অব ওভারসিজ টেরিটরিজ জয়ী গায়িকা অ্যাক্সেলে সেইন্ট-সিরেল।

অলিম্পিকের মশাল বহন করেছেন দুই কিংবদন্তি। সাবেক ফরাসি ফুটবলার জিনেদিন জিদান ও স্প্যানিশ টেনিস মহাতারকা রাফায়েল নাদাল মিলে মশাল অদলবদল করেছেন। এর আগে মশাল প্রজ্জ্বলন করা হয়। ১৯৪৮ অলিম্পিকের সাইক্লিংয়ে সোনাজয়ী ও ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী বেঁচে থাকা সোনাজয়ী সাইক্লিস্ট চার্লস কোস্তে অলিম্পিকের মশাল তুলে দেন জুডোকা টেডি রেনার ও সাবেক স্প্রিন্টার মেরি-হোসে পেরেককে। 

তারা দুজন মশাল প্রজ্জ্বলন করেন। তবে হুইলচেয়ারে বসে থাকা ১০০ বছর বয়সী কোস্তে মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা আনেন। এরপর মঞ্চ মাতিয়েছেন টাইটানিকের বিখ্যাত সেই গানের গায়িকা সেলিন ডিওন। তিনি গেয়েছেন ফ্রান্সের অন্যতম জনপ্রিয় গায়িকা প্রয়াত এডিথ পিয়াফের 'লা'হাইম এ লা'আমুর' গানটি। স্টিফ পারসন সিনড্রোম রোগে ভোগার ঘোষণা দেওয়ার পর জনসমক্ষে এটাই ডিওনের প্রথম উপস্থিতি।

আর  তার এই গানের মধ্য দিয়ে শেষ হয় ২০২৪ প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পদকের লড়াইয়ে ইতোমধ্যে নেমেছেন ক্রীড়াবিদরা। যা চলবে ১১ আগস্ট পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

২০২৪ অলিম্পিক / প্যারিস অলিম্পিক / উদ্বোধনী অনুষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
  • উঠে যাচ্ছে রং, ধরছে জং; প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে বিতর্ক
  • বিশ্বের দ্বিতীয় লম্বা খেলোয়াড়কে ঘুমোতে হয়েছে মেঝেতে, অবশেষে তার জন্য মিলল বিছানা
  • প্যারিসে কোকেন কিনতে গিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ান অ্যাথলেট
  • ১০০ মিটারে বাজিমাত করার পর ট্রেবলে চোখ লাইলসের

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net