Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
‘আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না’

খেলা

টিবিএস রিপোর্ট
17 July, 2024, 02:40 pm
Last modified: 29 July, 2024, 05:50 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • রাজনীতি নিয়ে তর্কের জেরে সহপাঠীদের ওপর হামলা; আসামের এনআইটি থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • মব জাস্টিসের প্রভাব বাড়ছে, বলছে ৭১% তরুণ: সানেম জরিপ
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম

‘আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না’

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই ইস্যুর সুষ্ঠু সমাধান চেয়ে পোস্ট করেছেন মুশফিক। সেইসঙ্গে মুশফিক যেখানকার ছাত্র ছিলেন সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চান না তিনি।
টিবিএস রিপোর্ট
17 July, 2024, 02:40 pm
Last modified: 29 July, 2024, 05:50 pm

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কা আছেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সেখান থেকেই দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। 

এবার হৃদয় ও শরীফুলের পথে হাঁটলেন মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই ইস্যুর সুষ্ঠু সমাধান চেয়ে পোস্ট করেছেন। সেইসঙ্গে মুশফিক যেখানকার ছাত্র ছিলেন সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চান না তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুশফিক লিখেছেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।'

এই ইস্যু সমাধান ও রক্তপাত বন্ধেরও আহ্বান জানান মুশফিক, 'যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ।  আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান  করুন। আমিন।'

উল্লেখ্য, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। একটি হল থেকে সংঘর্ষের সূত্রপাত, এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগ। এই ঘটনার প্রভাব পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। কোটা সংস্কারে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / কোটা সংস্কার আন্দোলন / ক্যাম্পাসে সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • রাজনীতি নিয়ে তর্কের জেরে সহপাঠীদের ওপর হামলা; আসামের এনআইটি থেকে ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা
  • মব জাস্টিসের প্রভাব বাড়ছে, বলছে ৭১% তরুণ: সানেম জরিপ
  • আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই: নাহিদ ইসলাম

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net