Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
কোপা জিতে শিরোপা রেকর্ডের চূড়ায় মেসি

খেলা

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 12:25 pm
Last modified: 16 July, 2024, 12:51 pm

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা

কোপা জিতে শিরোপা রেকর্ডের চূড়ায় মেসি

দেশ কোপা আমেরিকার রেকর্ড ১৬তম শিরোপা জিতেছে, শিরোপা রেকর্ডের চূড়ায় পৌঁছে গেছেন মেসি। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড় এখন আর্জেন্টাইন এই কিংবদন্তি।  
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 12:25 pm
Last modified: 16 July, 2024, 12:51 pm

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই একটি রেকর্ড গড়ে ফেলেন লিওনেল মেসি। আসরটির ইতিহাসের সর্বোচ্চ পাঁচটি ফাইনাল খেলা ফুটবলার হয়ে যান আর্জেন্টাইন এই ফুটবল জাদকুর। এরপর সময়টা কঠিন গেছে, দল গোল পায়নি, চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। মাঠের বাইরে বসে বাচ্চাদের মতো অঝোরে কেঁদেছেন এই কিংবদন্তি। 

যদিও তার মুখে হাসি ফোটাতে বেশি সময় নেননি সতীর্থরা। লাউতারো মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। শিরোপা উৎসবের মধ্যমণি থেকেছেন মেসিই। দেশ কোপার রেকর্ড ১৬তম শিরোপা জিতেছে, শিরোপা রেকর্ডের চূড়ায় পৌঁছে গেছেন মেসিও। ফুটবল ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ শিরোপা জেতা ফুটবলার, ক্লাব ও দেশ মিলিয়ে জিতেছেন ৪৫টি শিরোপা। 

২০২২ বিশ্বকাপের শিরোপা জিতে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসান মেসি। আজকের ফাইনালের আগে আলভেস ও মেসির সমান শিরোপা ছিল, দুজনের নামের পাশেই ছিল ৪৪টি করে শিরোপা। আজ শিরোপা উৎসব করে বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ আলভেসকে ছাড়িয়ে চূড়ায় পা রাখলেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি।

মেসির শিরোপা

লা লিগা: ১০ (বার্সেলোনা)

কোপা দেল রে: ৭ (বার্সেলোনা)

স্প্যানিশ সুপার কাপ: ৭ (বার্সেলোনা)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৪ (বার্সেলোনা)

উয়েফা সুপার কাপ: ৩ (বার্সেলোনা)

ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩ (বার্সেলোনা)

লিগ ওয়ান: ৩ (প্যারিস সেইন্ট জার্মেই)

ট্রফি দি চ্যাম্পিয়ন: ১ (প্যারিস সেইন্ট জার্মেই)

লিগস কাপ: ১ (ইন্টার মায়ামি)

ফিফা অনূ-১৯ বিশ্বকাপ: ১ (আর্জেন্টিনা)

অলিম্পিক: ১ (আর্জেন্টিনা)

কোপা আমেরিকা: ২ (আর্জেন্টিনা)

লা ফিনালিসিমা: ১ (আর্জেন্টিনা)

ফিফা বিশ্বকাপ: ১ (আর্জেন্টিনা)   

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / কোপা আমেরিকা ২০২৪ / শিরোপা / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net