Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বিদ্রূপের শিকার হওয়া লাউতারোই আর্জেন্টিনার নায়ক

খেলা

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 11:30 am
Last modified: 15 July, 2024, 02:55 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তার ছেলে
  • কোপা জিতে শিরোপা রেকর্ডের চূড়ায় মেসি
  • ‘এভাবেই শেষ করার স্বপ্ন দেখেছিলাম’
  • বদলি লাউতারোর গোলে আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা জয়
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট

বিদ্রূপের শিকার হওয়া লাউতারোই আর্জেন্টিনার নায়ক

কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ ডাকলেও ভয় পায় ভয় পায়। আর্জেন্টিনা সমর্থকদের অবস্থা অনেকটা তেমনই। এক গঞ্জালো হিগুয়াইন যে যন্ত্রণা দিয়েছেন তাদের, আর কেউ সেটির পুনরাবৃত্তি করুক- সেটি তারা চান নি। নয়তো মেসির পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ গোল করা স্ট্রাইকারকে কেউ বিদ্রূপ করতে পারে! 
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 11:30 am
Last modified: 15 July, 2024, 02:55 pm

না, তিনি গঞ্জালো হিগুয়াইনের মতো পরপর তিন ফাইনালে মিস করেননি। উল্টো আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ের সব সাফল্য পাওয়া দলেই ছিলেন তিনি। তাও কেন লাউতারো মার্তিনেসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে এতদিন? 

কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ ডাকলেও ভয় পায় ভয় পায়। আর্জেন্টিনা সমর্থকদের অবস্থা অনেকটা তেমনই। এক গঞ্জালো হিগুয়াইন যে যন্ত্রণা দিয়েছেন তাদের, আর কেউ সেটির পুনরাবৃত্তি করুক- সেটি তারা চান নি। নয়তো মেসির পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ গোল করা স্ট্রাইকারকে কেউ বিদ্রূপ করতে পারে! 

সিরি আ'তে গোল্ডেন বুট জিতেছেন, যেটিকে বিশ্বের সবচেয়ে কঠিন লিগগুলোর একটি বললেও ভুল হবে না। ইন্টারকে অধিনায়ক হয়ে জিতিয়েছেন দুটি লিগ শিরোপাও। এরপরও লাউতারোকে কেন কটু কথা শুনতে হলো? কারণ, বিশ্বকাপ। 

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার একাদশে লাউতারোকে খেলালেন স্কালোনি। লাউতারো সৌদি আরবের বিপক্ষে গোলও পেলেন, কিন্তু অফসাইডে তা বাতিল। এরপর জায়গা হারালেন আলভারেজের কাছে। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার জয়কে একেবারে নিশ্চিত করার জন্য সহজ দুই সুযোগ মিস করলেন। সে যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস আর রক্ষণভাগের বাকিরা। 

তবে কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষে জয়সূচক পেনাল্টি শটটা এসেছে লাউতারোর পা থেকেই। ফাইনালে ৩-৩ থাকা অবস্থায় মিস করেছেন সহজ দুই সুযোগ। যার মধ্যে শেষটি তার মতো স্ট্রাইকারের জন্য দৃষ্টিকটুই। আর্জেন্টিনাকে আবারও টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেস বাঁচিয়ে দিয়ে জিতিয়েছেন বিশ্বকাপ। নাহলে হয়তো লাউতারোকে বসানো হতে হিগুয়াইনের জায়গায়, চড়াতে হতো শূলে। 

আজ কোপা আমেরিকা ফাইনালের পর লাউতারোকে মাথায় তুলে রাখবেন আর্জেন্টিনা সমর্থকরা। বদলি নেমে ১১২ মিনিটে দারুণ এক ফিনিশে কেবল কোপা জেতানো গোলই করেননি লাউতারো, টুর্নামেন্ট সর্বোচ্চ ৫ গোল করে জিতেছেন গোল্ডেন বুটও। নাম লিখিয়েছেন কিংবদন্তিদের তালিকায়। লাউতারোরা এভাবেই ফিরে আসেন! 

Related Topics

টপ নিউজ

কোপা আমেরিকা ২০২৪ / আর্জেন্টিনা চ্যাম্পিয়ন / লাউতারো মার্তিনেস / গোল্ডেন বুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তার ছেলে
  • কোপা জিতে শিরোপা রেকর্ডের চূড়ায় মেসি
  • ‘এভাবেই শেষ করার স্বপ্ন দেখেছিলাম’
  • বদলি লাউতারোর গোলে আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা জয়
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net