Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
বদলি লাউতারোর গোলে আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা জয়

খেলা

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 10:10 am
Last modified: 15 July, 2024, 10:58 am

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

বদলি লাউতারোর গোলে আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা জয়

চোট পেয়ে লিওনেল মেসি যখন কাঁদতে কাঁদতে উঠে গেলেন, শঙ্কা ভর করেছিল আর্জেন্টিনা সমর্থকদের মনে। সব শঙ্কা উড়িয়ে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন লাউতারো মার্তিনেস। তার ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জিতল আলবিসেলেস্তেরা।
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 10:10 am
Last modified: 15 July, 2024, 10:58 am

লাউতারো মার্তিনেস, আর্জেন্টিনার কিংবদন্তিদের তালিকায় নাম লেখালেন এক গোলেই। কারণ এই গোল যে এনে দিয়েছে আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা। 

চোট পেয়ে লিওনেল মেসি যখন কাঁদতে কাঁদতে উঠে গেলেন, শঙ্কা ভর করেছিল  আর্জেন্টিনা সমর্থকদের মনে। সব শঙ্কা উড়িয়ে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন লাউতারো মার্তিনেস। তার ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। 

ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা।  প্রথম মিনিটে গঞ্জালো মন্তিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজ পা ছোঁয়ালেও বল চলে যায় পোস্ট ঘেঁষে। । এরপর পাল্টা আক্রমণ চালায় কলম্বিয়া, ৫ মিনিটে রিকার্ডো রিওসের অ্যাসিস্টে ডান পায়ে শট নেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস তা ঠেকিয়ে দেন। 

এরপর আরেকটি দারুণ সুযোগ পায় কলম্বিয়া। ৭ মিনিটে জন কর্ডোবা। তবে কর্ডোবার শট গোলপোস্টের বাম পাশে লেগে ফিরে যায়। কলম্বিয়ার সুযোগ মিসের মহড়ায় পাল্টা আক্রমণে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ২০ মিনিটে দি মারিয়ার পাস রিসিভ থেকে মেসি শট নিলেওবক্সের মধ্যে আলভারেজের পায়ে লেগে গতি কমে যায়। এরপর কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাস বল দখলে নেন। 

আর্জেন্টিনার সহজ সুযোগ হারানোর পর কলম্বিয়া একের পর এক আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেননি। নিজেদের ফিনিশিং দুর্বলতা তো ছিলই, পাশাপাশি মার্তিনেস গোলপোস্টের সামনে বরাবরের মতোই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ৪৭ মিনিটে আরিয়াসের শট একটু এদিক-ওদিক হলেই গোল পেতে পারত কলম্বিয়া। তবে আর্জেন্টিনাও দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলা শুরু করে, দি মারিয়া কলম্বিয়ার রক্ষণদুর্গ কাঁপিয়েছেন বারবার। তবে কলম্বিয়ার গোলরক্ষক ভারগাসের দৃঢ়তায় ৪৮ ও ৫৮ মিনিটে দুই বার গোল করতে পারেননি মারিয়া। 

একের পর এক সুযোগ মিসের মহড়ার মধ্যে আর্জেন্টিনা বড়সড় এক ধাক্কা খায়। ৬৫ মিনিটে গোঁড়ালির চোটের কাছে হার মেনে মাঠেই পড়ে যান মেসি। নিজেই ততোক্ষণে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ইশারায় বলে দিয়েছেন ওই পা নিয়ে আর খেলতে পারবেন না। বদলি খেলোয়াড় নিকোলাস গঞ্জালেস ডাক আউটে প্রস্তুত, কিন্তু মাঠ ছাড়তে গিয়ে লিওনেল মেসির শরীর যেন ভারী হয়ে উঠলো। খোঁড়াতে খোঁড়াতে শরীরটাকে টেনে নিয়ে গেলেন মাঠের বাইরে, ডান পা থেকে খুলে ফেলা বুট মাটিতে আছড়ে ফেলে আর নিজেকে ধরে রাখতে পারলেন না আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বেঞ্চে বসে দুই হাতে মুখ ঢেকে অঝোরে কেঁদে গেলেন মেসি। 

৭৫ মিনিটে আর্জেন্টিনার নিকো গঞ্জালেস গোল করলেও তাগলিয়াফিকো অফসাইডে থাকায় গোল বাতিল হয়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট পর্যন্ত ম্যাচ হলেও কোনো দলই গোল করতে পারেনি। 

অতিরিক্ত সময়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা দি মারিয়া একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিলেন না। কিন্তু ১১২ মিনিটে আসে সেই মোক্ষম সুযোগ, কলম্বিয়ার মাঝমাঠে বল কেড়ে নেন লাউতারো, তিনি পাস দেন লো সেলসোকে, আর্জেন্টাইন মিডফিল্ডার দারুণ এক পাস বাড়ান লাউতারোর উদ্দেশ্যে, সেটি ধরে অসাধারণ এক ফিনিশে কলম্বিয়ার হৃদয় ভাঙেন আর্জেন্টাইন স্ট্রাইকার। আকাশী-নীলরা মেতে ওঠে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম কোপা শিরোপা উৎসবে। 

Related Topics

টপ নিউজ

কোপা আমেরিকা ২০২৪ / আর্জেন্টিনা ফুটবল দল / লাউতারো মার্তিনেস / আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net