Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
টাইব্রেকারে কস্তা বীরত্ব, শেষ আটে রোনালদোরা

খেলা

টিবিএস রিপোর্ট
02 July, 2024, 04:05 am
Last modified: 02 July, 2024, 04:10 am

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

টাইব্রেকারে কস্তা বীরত্ব, শেষ আটে রোনালদোরা

টাইব্রেকারে গড়ানো ম্যাচে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই ঠেকিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক, আর নিজেদের প্রথম তিন শটেই গোল করে ৩-০ ব্যবধানে টাইব্রেকার জিতেছে পর্তুগাল। তাতে ইউরোর শেষ আটে উঠে গেছে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। যেখানে তাদের অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
টিবিএস রিপোর্ট
02 July, 2024, 04:05 am
Last modified: 02 July, 2024, 04:10 am

ক্রিশ্চিয়ানো রোনালদো এখন দিয়োগো কস্তাকে একটা ধন্যবাদ দিতেই পারেন। আর পেপে তো অবশ্যই দেবেন। এই দুই পর্তুগিজ কিংবদন্তির মান যে এক ম্যাচে একা হাতে বাঁচিয়ে দিয়েছেন কস্তা!

টাইব্রেকারে গড়ানো ম্যাচে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই ঠেকিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক, আর নিজেদের প্রথম তিন শটেই গোল করে ৩-০ ব্যবধানে টাইব্রেকার জিতেছে পর্তুগাল।  তাতে ইউরোর শেষ আটে উঠে গেছে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। যেখানে তাদের অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। 

তা রোনালদো আর পেপে কেন কস্তাকে ধন্যবাদ দেবেন! রোনালদো দেবেন কারণ অতিরিক্ত সময়ে তার পেনাল্টি মিসেই যে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আর পেপের কারণটা আরও বড়, ১১৩ মিনিটে মারাত্মক ভুল করে বলের নিয়ন্ত্রণ হারালেন আর সেখান থেকে স্লোভেনিয়ার বেঞ্জামিন সেস্কো একা পেয়ে গেলেন পর্তুগিজ গোলরক্ষককে।

কিন্তু কস্তা ভড়কালেন না, সেস্কোর গড়িয়ে নেওয়া শট বা পায়ে ঠেকালেন দারুণ দক্ষতায়। পুরো ম্যাচে স্লোভেনিয়ার ওই একটা সুযোগই ছিল, সেটিও গোল হতে দিলেন না কস্তা। 

নির্ধারিত সময়ে ম্যাচ থাকল গোলশূন্য সমতায়। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই ড্র করেছে স্লোভেনিয়া। শেষ ষোলোতেও তাদের রক্ষণভাগে চির ধরাতে পারেনি দারুণ সমৃদ্ধ পর্তুগাল আক্রমণভাগ।

ক্রিশ্চিয়ানো রোনালদো চার ফ্রি-কিক নিয়ে একটিকেও গোলের ঠিকানা বানাতে পারেননি। তবে রোনালদোর সামনেই মোক্ষম সুযোগ এসেছিল পর্তুগালকে জেতানোর। জোতাকে ডি-বক্সে ফেলে দিয়ে পর্তুগালকে পেনাল্টি উপহার দেয় স্লোভেনিয়ার রক্ষণভাগ। 

ম্যাচের ঘড়ির কাটায় তখন ১০৪ মিনিট। রোনালদো গোল করলেই পর্তুগালের জয় নিশ্চিতই বলা চলে। সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ইয়ান ওবলাক, যার বিরুদ্ধে ক্যারিয়ারে আট গোল ও দুটো হ্যাটট্রিক আছে সিআর সেভেনের।

কিন্তু এবার ওবলাক জিতে গেলেন, ঠিক জায়গায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন রোনালদোর শট। আর মিস করে কান্নায় ভেঙে পড়লেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচ চলাকালীন সময়ে এমন দৃশ্য এর আগে কখনও দেখা গেছে কিনা সেটি একটি গবেষণার বিষয় বটে।

এরপরই পেপে আর সেস্কোর ঘটনা, এবার পর্তুগালের ত্রাতা হয়ে এলেন দিয়োগো কস্তা। ৪১ বছর বয়সী পেপেরও নয় কী! আর টাইব্রেকারে তো বীরত্ব গাথাই লিখেছেন কস্তা। পর্তুগালের হয়ে প্রথম শটে এবার গোল করেছেন রোনালদো।

ওবলাক এবারও ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু বলের নাগাল পান নি। গোলের পর সমর্থকদের দিকে হাতজোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দেখা যায় সিআর সেভেনকে। 

এরপরের দুই শটেও গোল করে পর্তুগাল আর নিজেদের নেওয়া তিন শটই দিয়োগো কস্তার হাতে আটকে যেতে দেখেছেন স্লোভেনিয়ানরা। অঘটন ঘটিয়ে শেষ আটে ওঠার বড় সুযোগটাও হাতছাড়া করল স্লোভেনিয়া।

আর হাফ ছেড়ে বাঁচলেন রোনালদো-পেপেসহ পর্তুগিজ সমর্থকরা। তবে রোনালদোর জন্য ইউরোটা ভালো যাচ্ছে না একদমই, চার ম্যাচ খেলেও যে নেই কোনো গোল। শেষ আটে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের সঙ্গেই কী তবে জ্বলে উঠবেন পর্তুগিজ মহাতারকা?

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / ক্রিশ্চিয়ানো রোনালদো / পর্তুগাল ফুটবল দল / দিয়োগো কস্তা / স্লোভেনিয়া ফুটবল দল / টাইব্রেকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net