Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বিশ্বকাপ ফাইনাল: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
29 June, 2024, 08:20 pm
Last modified: 30 June, 2024, 12:38 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

বিশ্বকাপ ফাইনাল: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। যে দলই জিতুক শিরোপা, অপরাজিত চ্যাম্পিয়নের মুকুট উঠবে তাদের মাথায়।
টিবিএস রিপোর্ট
29 June, 2024, 08:20 pm
Last modified: 30 June, 2024, 12:38 pm

২৮ দিনের মাঠের লড়াই শেষে মিলেছে সেরা দুই দল। যা আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াইয়ে টস ভাগ্য ভারতের পক্ষে গেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাদের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচটি বার্বাডোজের কেনিংসটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। 

ভারত ও দক্ষিণ আফ্রিকা; দুই দলই এবারের বিশ্বকাপে দুর্বার গতিতে ছুটেছে। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। যে দলই জিতুক শিরোপা, অপরাজিত চ্যাম্পিয়নের মুকুট উঠবে তাদের মাথায়। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আজ।

২০০৭ সালে প্রথমবারের মতো আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার বিপক্ষে হার মানে মহেন্দ্র সিং ধোনির দল। তৃতীয়বারের মতো ফাইনালে উঠে ১৭ বছরের অপেক্ষা ঘোচানোর অপেক্ষায় রোহিত-কোহলিরা। 

দক্ষিণ আফ্রিকার অপেক্ষা আরও দীর্ঘ। ৩২ বছর ও অষ্টমবারের চেষ্টায় প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সাতটি সেমি-ফাইনাল খেলেছে তারা। প্রতিবারই শেষ চার থেকে বিদায় নিতে হয় তাদের। এবার সেমির বাধা টপকে নিচেদের গা থেকে 'চোকার' শব্দটাও ঝেরে ফেলেছে তারা। 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের জয়ের পাল্লাই ভারী, তাদের জয় ১৪ ম্যাচে। প্রোটিয়ারা জিতেছে ১১ ম্যাচে। বিশ্বকাপেও এগিয়ে ভারত। ছয়বারের দেখায় তারা জিতেছে ৪টি ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জয় ২টি মাচে। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / ফাইনাল / ভারত ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net