Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক

খেলা

টিবিএস রিপোর্ট
21 June, 2024, 12:10 am
Last modified: 21 June, 2024, 12:11 am

Related News

  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট

ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক

ড্র করলেও অবশ্য গ্রুপের শীর্ষেই আছে ইংল্যান্ড। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ এখনও রয়েছে গ্যারেথ সাউথগেটের দলের। অপরদিকে দুই ম্যাচেই ড্র করে ডেনমার্কও নকআউট রাউন্ডে যাওয়ার দৌড়ে টিকে থাকল। 
টিবিএস রিপোর্ট
21 June, 2024, 12:10 am
Last modified: 21 June, 2024, 12:11 am

শক্তির বিচারে ডেনমার্কের চেয়ে ঢের এগিয়ে ইংল্যান্ড। ইউরোর অন্যতম ফেবারিটরাই এবার হোঁচট খেয়েছে ড্যানিশদের সঙ্গে। আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হ্যারি কেইনরা ১-১ গোলে ড্র করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেনদের সঙ্গে। 

ড্র করলেও অবশ্য গ্রুপের শীর্ষেই আছে ইংল্যান্ড। গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ এখনও রয়েছে গ্যারেথ সাউথগেটের দলের। অপরদিকে দুই ম্যাচেই ড্র করে ডেনমার্কও নকআউট রাউন্ডে যাওয়ার দৌড়ে টিকে থাকল। 

ম্যাচে অবশ্য ইংল্যান্ডের শক্তিমত্তার পরিচয় পাওয়া যায়নি। বরং ডেনমার্কই বেশি আতঙ্ক ছড়িয়েছে ইংলিশ রক্ষণে। লক্ষ্য বরাবর ১৬ শট নিয়েছে ডেনমার্ক, যার ৭টিই ছিল সঠিক জায়গায়। বল দখলের লড়াইয়েও কিছুটা এগিয়ে ছিল ড্যানিশরাই। 

যদিও ম্যাচের প্রথম গোলটা পেয়েছে ইংল্যান্ডই। ডেনমার্কের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে হ্যারি কেইন এগিয়ে দেন ইংলিশদের। ইংল্যান্ডের জার্সি গায়ে এটি কেইনের ৬৩তম গোল। এরপর ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ডেনমার্ক। এবারের ইউরোতে দেখা মিলছে দারুণ সব গোলের। সেই তালিকায় আরেকটি যোগ করেছেন মর্টেন হিউলমান্ড। 

ড্যানিশ এই মিডফিল্ডারের ৩০ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট সর্বোচ্চ দিয়ে ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। এরপর দ্বিতীয়ার্ধে কোনো দলই পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি। তবে ডেনমার্কের খেলাই ছিল বেশি আশা জাগানিয়া। সব মিলিয়ে ইউরোতে নিজেদের ফেবারিট তকমার প্রতি সুবিচার করতে হলে ইংল্যান্ডকে আরও উন্নতি করতেই হবে।  

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / ইংল্যান্ড ফুটবল দল / ডেনমার্ক ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ইংল্যান্ডের গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল, দাবি নরওয়ে কোচের
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net