Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
যেভাবে ওমরজাইয়ের এক ওভার থেকে ওঠে ৩৬ রান

খেলা

টিবিএস রিপোর্ট
18 June, 2024, 04:15 pm
Last modified: 19 June, 2024, 02:14 pm

Related News

  • রিজওয়ানের রেকর্ড এখন পুরানের
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’

যেভাবে ওমরজাইয়ের এক ওভার থেকে ওঠে ৩৬ রান

ইনিংসের চতুর্থ ওভারটি করতে যান ওমরজাই, যে ওভারে তাকে করতে হয় ৮টি ডেলিভারি। ৬ ছক্কা না হওয়ার পরও এই ওভারে আফগান পেসারের খরচা ৩৬ রান।
টিবিএস রিপোর্ট
18 June, 2024, 04:15 pm
Last modified: 19 June, 2024, 02:14 pm
নিকোলাস পুরান। ছবি: সংগৃহীত

প্রথম তিন ম্যাচ দিয়েই সুপার এইটের টিকেট কাটে আফগানিস্তান। উগান্ডা, পাপুয়া নিউ গিনিকে হারানোসহ নিউজিল্যান্ডের বিপক্ষে বিজয় নিশান উড়িয়ে হইচই ফেলে দেয় আফগানরা। চারপাশ থেকে আসা প্রশংসার জোয়ারে ভাসছিল তারা। এমন সময়ে যেন বাস্তবতা পরীক্ষাই হলো রশিদ-নবীদের। তাদের গুঁড়িয়ে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তানের মতো প্রথম তিন ম্যাচ দিয়ে সুপার এইট নিশ্চিত করে ক্যারিবীয়রা। গ্রুপ পর্বে এই দুই দলের শেষ ম্যাচটি ছিল মূলত সুপার এইটের প্রস্তুতির মতো। কারণ দুটি পয়েন্ট জেতা ছাড়া এই ম্যাচের ফলে কোনো প্রভাব পড়তো না। এমন ম্যাচে ভয়ডরহীন ক্রিকেট খেলে রেকর্ডের মালা গাঁথে বিশ্বকাপের আয়োজকরা। এর মধ্যে একটি আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩৬ রানের ওভার। 

আগে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই চড়াও ছিল আফগান বোলারদের ওপর। প্রথম ৩ ওভারে ১ উইকেটে তোলে ৩৭ রান। চতুর্থ ওভারটি করতে যান ওমরজাই, যে ওভারে তাকে করতে হয় ৮টি ডেলিভারি। ৬ ছক্কা না হওয়ার পরও এই ওভারে তার খরচা ৩৬। ওমরজাইয়ের প্রথম বলে ছক্কা মারেন ৯৮ রানের খুনে ইনিংস খেলা নিকোলাস পুরান। পরের ডেলিভারিটি নো করেন, পুল করে মিড উইকেট দিয়ে ছক্কা মারেন পুরান। 

প্রথম দুই বলে ১১ রান খরচা করে যেন খেই হারান ওমরজাই। তার করা ফ্রি-হিটের ডেলিভারিটি হয় ওয়াইড, উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে ছাড়ায় সীমানাও। চতুর্থ ডেলিভারিটি দারুণ করেন ওমরজাই। তার করা ইয়র্কার থেকে কোনো রান নিতে পারেননি পুরান। পরের ডেলিভারিতে লেগ বাই থেকে যায় ৪ রান। শেষের তিন বলে একটি চার ও ২টি ছক্কা মারেন পুরান, সব মিলিয়ে রান ওঠে ৩৬। 

শুরুতেই ছন্দ পেয়ে যাওয়া পুরান এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান। নিজের খেলা প্রথম ১৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান তোলেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। এরপর হঠাৎ-ই থেমে যায় তার ঝড়, পরের ২৭ বলে করেন ১৯ রান। এরপর আবারও শুরু হয় পুরান-তাণ্ডব, নিজের খেলা ইনিংসের শেষের ১৩ বলে ২টি চার ও ৫টি ছক্কায় তোলেন ৪৩ রান। শেষ পর্যন্ত ৫৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৮ রানের দানবীয় ইনিংস খেলেন পুরান। ছক্কার রেকর্ডে ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন তিনি, তার ছক্কা ১২৮টি। গেইল ১২৪ ছক্কা নিয়ে এতোদিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে ছিলেন।

পুরানের সঙ্গে ছিল জনসন চার্লস, শেই হোপ, অধিনায়ক রভম্যান পাওয়েলদেরও দাপট। এদের ব্যাটে ৫ উইকেটে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যা বিশ্বকাপে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ওবেদ ম্যাকয়, আকিল হোসেন, গুডাকেশ মোটিদের দারুণ বোলিংয়ের বিপক্ষে ১৬.২ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ১০৪ রানের বড় ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ, যা টি-টোয়েন্টি ও এই ফরম্যাটের বিশ্বকাপে রানের হিসেবে তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়।  

Related Topics

টপ নিউজ

আজমতউল্লাহ ওমরজাই / নিকোলাস পুরান / আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • রিজওয়ানের রেকর্ড এখন পুরানের
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net