Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
আইপিএল চ্যাম্পিয়ন কলকাতাসহ কে পেল কতো টাকা

খেলা

টিবিএস ডেস্ক
27 May, 2024, 06:40 pm
Last modified: 28 May, 2024, 01:25 pm

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

আইপিএল চ্যাম্পিয়ন কলকাতাসহ কে পেল কতো টাকা

এবারের আইপিএলের মোট প্রাইজমানি ছিল ৪৬ কোটি রুপি। পারফরম্যান্সের ভিত্তিতে ১০ দলের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
27 May, 2024, 06:40 pm
Last modified: 28 May, 2024, 01:25 pm

দুই মাসেরও বেশি সময় ধরে চলা চার-ছক্কার লড়াই শেষে পর্দা নামলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। দুর্বার ছন্দে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালের টিকেট কাটে। পুরো সফর, ছন্দ, ক্রিকেটারদের ফর্ম; সব মিলিয়ে দল দুটির মধ্যে ধুন্ধুমার এক লড়াইয়ের আশা করা হয়ছিল। যদিও কোনো লড়াই-ই হয়নি। কলকাতার বিপক্ষে পাত্তাই পায়নি হায়দরাবাদ। 

আইপিএল ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল ছিল এটা। আসরজুড়ে রানের ফোয়ারা বইয়ে আসা হায়দরাবাদ কাল ব্যাট হাতে যেন নিজেদের কাছেই অচেনা হয়ে উঠেছিল। এবারের আসরের সেরা দুটি দলীয় সংগ্রহ যাদের, তারাই ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায়। রহমানউল্লাহ গুরবাজ ও ২২ গজে ঝড় তোলা ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ১০.৩ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয় কলকাতা। 

আইপিএল এটা তাদের তৃতীয় শিরোপা। এবার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে দীর্ঘ অপেক্ষাও ফুরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১২ আসরের পর সর্বশেষ ২০১৪ আসরে শিরোপা জেতে কলকাতা। দারুণ পথচলায় এবার ১০ বছরের অপেক্ষা ফুরিয়ে শিরোপায় চুমু এঁকে দিলো নাইট রাইডার্সরা। অপেক্ষা ফুরালো, শিরোপা এলো ঘরে; সঙ্গে বড় অঙ্কের প্রাইজ মানিও মিললো। বড় পরিমাণের অর্থ পুরস্কার মিলেছে রানার্সআপ হায়দরাবাদ এবং প্লে-অফে খেলা রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।  

১০ দলের অংশগ্রহণে এবারের আইপিএল অনুষ্ঠিত হয়েছে। আসরের মোট প্রাইজমানি ছিল ৪৬ কোটি (বাংলাদেশ মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা) রুপি। পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোর মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে বেশি ২০ কোটি (২৮ কোটি ২৩ লাখ টাকারও বেশি) রুপি পেয়েছে কলকাতা।

দ্বিতীয় শিরোপার অপেক্ষায় থাকা হায়দরাবাদ পেয়েছে ১২ কোটি রুপি (প্রায় ১৭ কোটি টাকা)। এলিমিনেটর জেতা রাজস্থান রয়্যালস তৃতীয় হিসেবে আসর শেষে করেছে, তারা পেয়েছে ৭ কোটি রুপি। প্লে-অফ খেলা বাকি দল বেঙ্গালুরুর মিলেছে সাড়ে ৬ কোটি রুপি। দলটির অন্যতম সেরা ব্যাটিং ভরসা বিরাট কোহলি ১৫ ইনিংসে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৬১.৭৫ গড়ে আসরের সর্বোচ্চ ৭৪১ রান করেছেন। অরেঞ্জ ক্যাপ জেতা ডানহাতি এই ব্যাটসম্যান পেয়েছেন ১০ লাখ রুপি। 

বল হাতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন হার্শাল প্যাটেল। পাঞ্জাব কিংসের এই পেসার ১৪ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেটে, যা আসরের সর্বোচ্চ। পার্পল ক্যাপ জেতা হার্শালও পেয়েছেন ১০ লাখ রুপি। ব্যাটে-বলে আলো ছড়ানো কলকাতার অলরাউন্ডার সুনীল নারাইন ৪৮৮ রান ও ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার)। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ লাখ রুপি। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা হায়দরাবাদের অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি পেয়েছেন ১২ লাখ রুপি।   

Related Topics

টপ নিউজ

আইপিএল / প্রাইজ মানি / কলকাতা নাইট রাইডার্স / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net