Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনায় বাংলাদেশি সৈকত

খেলা

22 May, 2024, 03:00 pm
Last modified: 25 May, 2024, 01:14 pm

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনায় বাংলাদেশি সৈকত

বাংলাদেশি আম্পায়ার হিসেবে প্রায় সব প্রথমেই সৈকতের নাম, এবার আরও একটি শুরুর অধ্যায়ে থাকছে তার নাম।
22 May, 2024, 03:00 pm
Last modified: 25 May, 2024, 01:14 pm

ইতিহাস গড়তে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশি এই আম্পায়ার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দায়িত্ব পালন করবেন। তার আগে আর কোনো বাংলাদেশি আম্পায়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পাননি। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার নিশ্চিত করেছে, ১ জুন ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করবেন সৈকত।

৪৭ বছর বয়সী সৈকত আম্পায়ার হিসেবে ক্রমেই তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি, দুটি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৮ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও পরিচালনা করেছেন।

উদ্বোধনী ম্যাচে সৈকতের সঙ্গে মাঠে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। রিচার্ড তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরষ্কার জিতেছেন। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করেছেন তিনি।

চলতি বছরের শুরুতে আইসিসির এলিট প‍্যানেলে জায়গা হয় সৈকতের। তার আগে আর কোনো বাংলাদেশি আম্পায়ারিংয়ে এতোটা সাফল‍্য অর্জন করেননি। গুরুত্বপূর্ণ পদে সৈকতের ধারাবাহিক দায়িত্বপালন বাংলাদেশি আম্পায়ারদের জন‍্য একটি আনন্দদায়ক খবর হয়ে এসেছে। 

সাবেক বাঁহাতি এই স্পিনার দেশের হয়েও ম্যাচ খেলেছেন। এসএসসি পাস করার পরই ডাক পান বাংলাদেশ দলে, খেলেন বিশ্বকাপ বাছাইয়ের টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। জাতীয় দলে অভিষেকের পর অনূর্ধ্ব-১৯ দলে খেলেন সৈকত। 

নবম শ্রেণি থেকে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু, খেলেন ১৭-১৮ বছর। তবে পিঠের ইনজুরির সঙ্গে পেরে না ওঠায় স্বপ্ন ছুঁয়ে দেখা হয়নি তার। সাবেক বাঁহাতি এই স্পিনার খেলতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেট। এই স্বপ্ন পূরণ না হলেও স্বপ্ন দেখা থামাননি সৈকত। বাংলাদেশ একদিন টেস্ট মর্যাদা পাবে, টেস্ট ও বিশ্বকাপে দায়িত্ব পালন করা যাবে; এই স্বপ্নে নাম লেখান আম্পায়ারিংয়ে। 

বেশ কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে ২০০৬ সালে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের অংশ হন তিনি। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে সৈকতের অভিষেক হয় ২০১০ সালে, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে।

এখন পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৯ টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি। মেয়েদের ক্রিকেটে আম্পায়ারিং দিয়ে বিশ্বকাপে অভিষেক সৈকতের। দেশের প্রথম আম্পায়ার হিসেবে গত বছর অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপে দায়িত্ব পালন করেন। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশিও তিনিই। 

Related Topics

টপ নিউজ

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত / আম্পায়ার / আইসিসি / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net