Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
কবে বিদায় বলবেন, জানালেন অ্যান্ডারসন

খেলা

টিবিএস রিপোর্ট
11 May, 2024, 06:05 pm
Last modified: 12 May, 2024, 02:43 pm

Related News

  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

কবে বিদায় বলবেন, জানালেন অ্যান্ডারসন

অ্যান্ডারসন সামনের জুলাইয়ে পূর্ণ করবেন ৪২ বছর। ২০০৩ সালে টেস্ট অভিষেক হওয়ার পর গেল ২১ বছরে ১৮৭টি টেস্ট খেলেছেন তিনি। যা শচীন টেন্ডুলকারের ২০০ টেস্ট খেলার পর ইতিহাসেরই দ্বিতীয় সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
11 May, 2024, 06:05 pm
Last modified: 12 May, 2024, 02:43 pm

অবশেষে অবসরের ঘোষণা দিলেন জেমস অ্যান্ডারসন। সামনের গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন এই কিংবদন্তি ইংলিশ পেসার। 

অ্যান্ডারসন সামনের জুলাইয়ে পূর্ণ করবেন ৪২ বছর। ২০০৩ সালে টেস্ট অভিষেক হওয়ার পর গেল ২১ বছরে ১৮৭টি টেস্ট খেলেছেন তিনি। যা শচীন টেন্ডুলকারের ২০০ টেস্ট খেলার পর ইতিহাসেরই দ্বিতীয় সর্বোচ্চ। 

এই ১৮৭ টেস্টে ৭০০ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়েছেন এই ডানহাতি ইংলিশ পেসার। ইনিংসে চার ও পাঁচ উইকেট নিয়েন সমান ৩২ বার করে। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনবার। তার ইনিংস সেরা বোলিং ৪২ রান দিয়ে সাত উইকেট শিকার।

আগামী জুলাইয়ের ১০ থেকে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ খেলেই অ্যান্ডারসন বিদায় নিচ্ছেন টেস্ট ক্রিকেট থেকে। আগেই অন্য দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন ৪১ বছর বয়সী ইংলিশ এই পেসার। লর্ডসেই টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল অ্যান্ডারসনের, সেখানেই শেষ করছেন নিজের ক্যারিয়ার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে অ্যান্ডারসন লিখেছেন, 'গত ২০ বছর ধরে আমার স্বপ্নকে ধারণ করতে পেরে ভীষণ গর্বিত। ইংল্যান্ডের হয়ে খেলা মিস করব, তবে অন্যদেরকেও জায়গা করে দিতে হবে। তাই এটিই শেষ করার সেরা সময়।'

Related Topics

টপ নিউজ

জেমস অ্যান্ডারসন / টেস্ট ক্রিকেট / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল লাল-সবুজরা, ডারউইনে টাইগারদের অজি বধ
  • হাসানের ৬ উইকেট, ডারউইন টেস্টের প্রথম দিনেই ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net