Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
পাওয়ার প্লেতে রেকর্ড গড়ে ২৬৬ রান তুললো 'রানরাইজার্স'

খেলা

টিবিএস রিপোর্ট
20 April, 2024, 09:45 pm
Last modified: 21 April, 2024, 12:51 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে

পাওয়ার প্লেতে রেকর্ড গড়ে ২৬৬ রান তুললো 'রানরাইজার্স'

এবার সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে পাওয়ার প্লেতে দলীয় সর্বোচ্চ রান তুলেছে হায়দরাবাদ। দিল্লির বোলারদের তুলোধুনো করেছেন দুই সানরাইজার্স ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা।
টিবিএস রিপোর্ট
20 April, 2024, 09:45 pm
Last modified: 21 April, 2024, 12:51 pm

চলতি আইপিএলে যেন রেকর্ড বুক নিয়ে খেলা করার জন্যই মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের দল খেলতে নামা মানেই আইপিএলের সব ব্যাটিং রেকর্ড তছনছ করা। এবারের আইপিএলেই টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড তারা ভেঙেছে দুবার। 

এবার সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে পাওয়ার প্লেতে দলীয় সর্বোচ্চ রান তুলেছে হায়দরাবাদ। দিল্লির বোলারদের তুলোধুনো করেছেন দুই সানরাইজার্স ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। আগের ম্যাচে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করার পর ট্রাভিস হেড জানিয়েছিলেন, ৩০০ রান করার লক্ষ্য রয়েছে তার দলের। 

আজ যেভাবে শুরু করেছিলেন এই অজি ওপেনার আর অভিষেক, তাতে ৩০০ রান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। প্রথম ছয় ওভারে দুজনে তুলেছেন ১২৫ রান! যা স্বীকৃত টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড। এর আগের রেকর্ড ছিল নটিংহ্যামের ১০৬ রান। আইপিএলে এই রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের, তারা তুলেছিল ১০৫ রান।

হায়দরাবাদের ওপেনার অভিষেক খেলেছেন মাত্র ১২টি বল, তাতেই করেছেন ৪৬ রান। মেরেছেন দুটি চার ও ছয়টি ছক্কা। ট্রাভিস হেড আউট হয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে ১১ রান দূরে। ৩২ বলে তার ৮৯ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ছয়টি ছয়। হেড আউট হওয়ার পর আরেক মারকুটে ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনও দ্রুতই ফিরে যান। এরপর রানের গতিতে কিছুটা ভাটা পড়ে। 

শেষদিকে শাহবাজ আহমেদ আর নিতিশ রেড্ডি আবারও ছড়ি ঘোরান দিল্লির বোলারদের ওপর। শেষপর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে প্যাট কামিন্সের দল। শাহবাজ অপরাজিত থাকেন ২৯ বলে দুই চার ও পাঁচ ছয়ে ৫৯ রান করে। রেড্ডির ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৭ রান।

Related Topics

টপ নিউজ

আইপিএল / সানরাইজার্স হায়দ্রাবাদ / রেকর্ড / পাওয়ার প্লে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net