Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ঘরের মাঠে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার দায় রেফারিকে দিলেন জাভি

খেলা

টিবিএস রিপোর্ট
17 April, 2024, 11:50 am
Last modified: 17 April, 2024, 11:55 am

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

ঘরের মাঠে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার দায় রেফারিকে দিলেন জাভি

ঘরের মাঠে পিএসজির কাছে এমনভাবে বিধ্বস্ত হওয়ার দায় বার্সা কোচ জাভি চাপিয়েছেন রেফারির ঘাড়ে। ম্যাচের ২৯ মিনিটে রোনাল্ড আরাউহোকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি ইস্তভান কোভাকস। এরপরই ছন্নছাড়া হয়ে পড়ে ব্লু গ্রানাদের রক্ষণভাগ। 
টিবিএস রিপোর্ট
17 April, 2024, 11:50 am
Last modified: 17 April, 2024, 11:55 am

প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলের জয়, এরপর ঘরের মাঠে ১-০ গোলে গিয়ে দুই মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা সমর্থকরা বাদ পড়ার কথা হয়তো স্বপ্নেও ভাবেননি। কিন্তু দুঃস্বপ্ন হানা দিয়েছে কাতালানদের মাঠে। ম্যাচের শেষ বাঁশি বাজার সময় স্কোরলাইন দাঁড়ায় বার্সেলোনা ১-৪ পিএসজি। অর্থাৎ, দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের ব্যবধানে জিতে সেমি-ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের দল। 

ঘরের মাঠে পিএসজির কাছে এমনভাবে বিধ্বস্ত হওয়ার দায় বার্সা কোচ জাভি চাপিয়েছেন রেফারির ঘাড়ে। ম্যাচের ২৯ মিনিটে রোনাল্ড আরাউহোকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি ইস্তভান কোভাকস। এরপরই ছন্নছাড়া হয়ে পড়ে ব্লু গ্রানাদের রক্ষণভাগ। 

১০ জনের দল নিয়ে পিএসজির আক্রমণের জোয়ার আটকে রাখতে পারেনি বার্সেলোনা। ১১ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে গিয়ে সেমি-ফাইনালের ছবিই আঁকছিলেন বার্সা সমর্থকরা। কিন্তু আরাউহো লাল কার্ড দেখার পরই সেই চিত্র বদলে যায়। ৪০ মিনিটে উসমান দেম্বেলে ফেরান সমতা। এরপর ৫৪ মিনিটে ভিতিনহার গোল দুই লেগ মিলিয়ে সমতা ফেরায়। 

প্রথম লেগে নিষ্প্রভ কিলিয়ান এমবাপ্পে জ্বলে ওঠেন সময়মতো। ৬১ মিনিটে পেনাল্টি থেকে এই ফরাসি উইঙ্গারের গোলে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় পিএসজি। ৮৯ মিনিটে বার্সার ম্যাচে ফেরার সব আশা শেষ করে দিয়ে পিএসজিকে সেমি-ফাইনালে নিয়ে যান এমবাপ্পে। 

ঘরের মাঠে এভাবে বিধ্বস্ত হয়ে রেফারিকে দোষারোপ করেছেন জাভি। ম্যাচের ৫৬ মিনিটে তাকেও লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন রেফারি। ম্যাচশেষে জাভি বলেছেন, 'এটা খুবই লজ্জার বিষয় যে পুরো মৌসুমজুড়ে করা কষ্ট কেবলমাত্র রেফারির একটি বাজে সিদ্ধান্তে নষ্ট হয়ে গেছে। এই লাল কার্ডের (আরাউহোর) কোনো মানেই হয় না।' রেফারিকে সরাসরিও নাকি নিজের ক্ষোভের কথা জানিয়েছেন বার্সা কোচ, 'আমি রেফারিকে বলেছি যে আমি বুঝতে পারছি না সে কী করছে। রেফারি খুবই বাজে ছিল।' 

আরাউহোকে লাল কার্ড দেখানোয় বার্সা ১০ জনের দল হয়ে পড়ে। বাধ্য হয়ে আক্রমণভাগের খেলোয়াড় লামিন ইয়ামালকে তুলে নিয়ে ইনিগো মার্তিনেজকে নামান জাভি। নিজের দলের ছক ভাঙায় আর ম্যাচে থাকতে পারেনি বার্সা- বলেছেন জাভি, 'আমরা দারুণ গোছানো ছিলাম। কিন্তু লাল কার্ডটা অতিরিক্ত হয়ে গেছে। এরপর থেকেই এটা একটি ভিন্ন ম্যাচে পরিণত হয়েছে।' 

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে হারানো পিএসজি সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্ট্মুন্ডকে। জার্মান জায়ান্টরা নাটকীয় এক ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে ৪-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে জিতে সেমি-ফাইনালে উঠেছে ডর্ট্মুন্ড।   

Related Topics

টপ নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / বার্সেলোনা / জাভি / পিএসজি / রেফারিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net