Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
আইপিএলের প্রথম সেঞ্চুরি কোহলির ব্যাটে

খেলা

টিবিএস রিপোর্ট
06 April, 2024, 09:50 pm
Last modified: 06 April, 2024, 09:53 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

আইপিএলের প্রথম সেঞ্চুরি কোহলির ব্যাটে

জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরিটি করেছেন কোহলি। সবমিলিয়ে আইপিএলে এটি তার অষ্টম সেঞ্চুরি। বলা বাহুল্য, তিনিই আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। 
টিবিএস রিপোর্ট
06 April, 2024, 09:50 pm
Last modified: 06 April, 2024, 09:53 pm

চলতি আইপিএলে রানের বন্যা বয়ে গেলেও কেউই সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। অবশেষে ২০২৪ আইপিএল দেখল প্রথম সেঞ্চুরি। যা করেছেন আর কেউ নন, 'দ্য কিং' বিরাট কোহলি। 

জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরিটি করেছেন কোহলি। সবমিলিয়ে আইপিএলে এটি তার অষ্টম সেঞ্চুরি। বলা বাহুল্য, তিনিই আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। 

চলতি আইপিএলের ১৯তম ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে গেছেন কোহলি। তার এই ইনিংসেই আগে ব্যাট করে ১৮৩ রান সংগ্রহ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজের ইনিংসে ১২টি চার ও চারটি ছয় হাঁকিয়েছেন কোহলি। আইপিএলে এটিই তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। 

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের মাঠ কোহলির জন্য খুব একটা পয়া ছিল না। কিন্তু তিনি যে কোহলি, সব প্রতিকূলতাকে জয় করাই যার কাজ। ডানহাতি ব্যাটসম্যান ইনিংসের শুরটা করেছেন দেখেশুনে। হাফসেঞ্চুরি করতে তাকে খেলতে হয়েছে ৩৯ বল। কিন্তু পরের ৩৩ বলে করেছেন ৬১ রান। 

এবারের আইপিএলের শুরু থেকেই সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ কোহলির দখলে। নিজের অবস্থান আরও মজবুত করলেন এই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে বড় বার্তাও দিয়ে রাখলেন বেঙ্গালুরুর এই মহাতারকা। 

Related Topics

টপ নিউজ

আইপিএল / বিরাট কোহলি / সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net