Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
প্যারিস অলিম্পিকে ক্রীড়াবিদদের ঘনিষ্ঠতায় বাধা উঠল, সরবরাহ করা হবে ৩ লাখ কনডম

খেলা

ওয়াশিংটন পোস্ট
21 March, 2024, 02:40 pm
Last modified: 21 March, 2024, 02:43 pm

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও

প্যারিস অলিম্পিকে ক্রীড়াবিদদের ঘনিষ্ঠতায় বাধা উঠল, সরবরাহ করা হবে ৩ লাখ কনডম

‘প্রেমের নগরীতে’ অলিম্পিকের আয়োজকরা কোভিড-১৯ মহামারির সময়ে থাকা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পাশাপাশি অলিম্পিক ভিলেজে থাকা ১৪ হাজার ২৫০ জন ক্রীড়াবিদদের মাঝে ৩ লাখ কনডম বিতরণ করবে।
ওয়াশিংটন পোস্ট
21 March, 2024, 02:40 pm
Last modified: 21 March, 2024, 02:43 pm

ছবি: এএফপি

অলিম্পিক ভিলেজ ডিরেক্টর লরেন্ট মিচউড জানিয়েছেন, ২০২৪ প্যারিস অলিম্পকে ক্রীড়াবিদদের ঘনিষ্ঠতার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। 

'প্রেমের নগরীতে' অলিম্পিকের আয়োজকরা কোভিড-১৯ মহামারির সময়ে থাকা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পাশাপাশি অলিম্পিক ভিলেজে থাকা ১৪ হাজার ২৫০ জন ক্রীড়াবিদদের মাঝে ৩ লাখ কনডম বিতরণ করবে।

স্কাই নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে অলিম্পিক ভিলেজের পরিচালক এই তথ্য জানিয়েছেন।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছিল, কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিকে ঘনিষ্ঠতার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ক্রীড়াবিদদের একে অপরের সাথে শারীরিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছিল। এমনকি যৌনতাও সীমিত করতে বলা হয়েছিল। করোনাসহ অন্য রোগের বিস্তার রোধ করতে সাড়ে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল।

মিচউড স্কাই নিউজকে বলেছেন, "অ্যাথলেট কমিশনের সাথে কাজ করে আমরা এমন কিছু জায়গা তৈরি করতে চেয়েছিলাম যেখানে ক্রীড়াবিদরা উৎসাহ এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন।"

অলিম্পিকে ঘনিষ্ঠতা আবার অনুমোদিত হলেও ভিলেজে কোন অ্যালকোহল থাকছে না।

মিচাউড বলেন, "ভিলেজে কোনো শ্যাম্পেন নেই কিন্তু প্যারিসে তারা যে সমস্ত শ্যাম্পেন চান তা পেতে পারেন। আমাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশের খাবারের পাশাপাশি বুফের আয়োজন থাকছে। এবং আমি নিশ্চিত, ক্রীড়াবিদরা এখানে কিছু বিশেষ ফরাসি খাবার পেয়ে খুব খুশি হবেন।"

স্কাই নিউজ জানিয়েছে, এটি অলিম্পিকের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ প্রকল্প। জুলাই মাসে মশাল প্রজ্বলন অনুষ্ঠানের সময় প্যারিস প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে বলে আশা করা হচ্ছে।

সিবিএস স্পোর্টস রিপোর্ট করেছে, অলিম্পিকের জন্য কনডম বিতরণ একটি ঐতিহ্য। ১৯৮৮ সালের সিউল অলিম্পিক থেকে আয়োজকরা এইচআইভি ও এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এটি দিয়ে আসছেন৷  ২০২০ সালের টোকিও অলিম্পিকের সময় ১ লাখ ৫০ হাজার কনডম বিতরণ করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

প্যারিস / অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net