Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

খেলা

টিবিএস রিপোর্ট
15 March, 2024, 10:40 pm
Last modified: 15 March, 2024, 10:54 pm

Related News

  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • ক্যাচ মিসের রোগ বেড়েই চলেছে শান্তদের
  • ছয় হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় সংগ্রহ, হলো রেকর্ডও

নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

বাংলাদেশের মনে হতে পারে, সুযোগ হাতছাড়া করেছে তারা। আবার শ্রীলঙ্কাও অবাক হতে পারে এটা ভেবে, এই ম্যাচ এতদূর গড়াল কী করে! দুই দলের মনেই প্রশ্ন জাগার মতো এক ম্যাচ হলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে নিজেদের মাথা ঠান্ডা রেখে জয় তুলে নিয়েছে কুশল মেন্ডিসের দল। 
টিবিএস রিপোর্ট
15 March, 2024, 10:40 pm
Last modified: 15 March, 2024, 10:54 pm

আশা জাগিয়েও হতাশ হতে হলো বাংলাদেশকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে তিন উইকেটে হেরে গেছেন নাজমুল হাসান শান্তরা। ১৭ বল বাকি থাকতে জয়সূচক রান তুলে নেয় লঙ্কানরা। ১৮ মার্চের ম্যাচটি এখন হয়ে উঠল অলিখিত ফাইনাল। টি-টোয়েন্টি সিরিজেও শেষ ম্যাচের আগে ১-১ এর সমতা ছিল, যেখানে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল লঙ্কানরা। 

বাংলাদেশের মনে হতে পারে, সুযোগ হাতছাড়া করেছে তারা। আবার শ্রীলঙ্কাও অবাক হতে পারে এটা ভেবে, এই ম্যাচ এতদূর গড়াল কী করে! দুই দলের মনেই প্রশ্ন জাগার মতো এক ম্যাচ হলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে নিজেদের মাথা ঠান্ডা রেখে জয় তুলে নিয়েছে কুশল মেন্ডিসের দল। 

বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই দলের খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান আভিষ্কা ফার্নান্দো। ৪২ ও ৪৩ রানে পরপর অধিনায়ক কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিকরামাকে হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে উদ্ধার করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও পাঁচে নামা চারিথ আসালাঙ্কা। দুজনে মিলে ১৮৫ রানের দুর্দান্ত জুটিতে সব শঙ্কা উড়িয়ে দেন। 

নিশাঙ্কা তুলে নিয়েছেন সেঞ্চুরি, ১১৩ বলে ১৩ চার ও তিন ছয়ে করেছেন ১১৪ রান। আসালাঙ্কা আউট হওয়ার আগে করেছেন ৯৩ বলে ৯১ রান, তার ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছয়। এই দুজন আউট হওয়ার পর অবশ্য আরেকবার ভয় উঁকি দিয়েছিল লঙ্কানদের মনে। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৬ বলে ২৫ রানের ইনিংস সেটিও দূর করে দেয়। শেষ পর্যন্ত ১৭ বল হাতে রেখেই সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, মিরাজ ও তাইজুল। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে সৌম্য সরকার, শেষে তাওহিদ হৃদয়- এই দুজনের ব্যাটে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দেয় বাংলাদেশ। সাগরিকায় ৫০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে নাজমুল হাসান শান্তর দল। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে অপরাজিত থেকে যান হৃদয়। যদিও দলের সংগ্রহ নিয়ে যান বেশ ভালো অবস্থানে। সৌম্য সরকারও খেলেছেন ঝলমলে এক ইনিংস। শেষ পাঁচ ওভারে ৫৫ রান তুলেছে বাংলাদেশ। 

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথম ওভারের তৃতীয় বলেই কোনো রান না করেই ভেল্লালাগের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাস। টানা দুই ম্যাচে কোনো রান পেলেন না এই ডানহাতি ওপেনার। এরপর অধিনায়ক শান্ত দুবার জীবন পেয়ে করেছেন ৪০ রান। একবার তার ব্যাটে লেগে বল উইকেটের পেছনে ক্যাচ নিলেও আবেদনই করেনি শ্রীলঙ্কা। আরেকটি সুযোগ আসে স্লিপে নিশাঙ্কা ক্যাচ ছেড়ে দিলে। 

শান্ত আউট হওয়ার পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। তার ক্যাচও ছেড়ে দেন কুশল মেন্ডিস। দারুণ খেলে এর মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ৬৮ রানে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর নিজের মুখোমুখি হওয়ার দ্বিতীয় বলেই এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ। 

মুশফিক ও হৃদয় মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৪৩ রান। মুশফিক ২৮ বলে ২৫ রান করে ফিরে যান। এরপর ছোট ছোট অবদান রেখেছেন মিরাজ, সাকিব ও তাসকিনরা। তবে মূল কাজ করেছেন তাওহিদ হৃদয়ই। শেষদিকে চার-ছয়ের বন্যা বইয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১০২ বলে তিন চার ও পাঁচ ছয়ে ৯৬ রান নিয়ে অপরাজিত থাকেন হৃদয়। শ্রীলঙ্কার হয়ে ৪৫ রান দিয়ে চারটি উইকেট শিকার করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দিলশান মাদুশাঙ্কা নিয়েছেন ৩০ রান দিয়ে দুই উইকেট। 

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / পাথুম নিসাঙ্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • ক্যাচ মিসের রোগ বেড়েই চলেছে শান্তদের
  • ছয় হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় সংগ্রহ, হলো রেকর্ডও

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net