Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ক্যাটারিংয়ে ২০০ রুপি আয় করা দিনের গল্প শোনালেন সিরাজ

খেলা

টিবিএস ডেস্ক
13 March, 2024, 03:55 pm
Last modified: 13 March, 2024, 04:10 pm

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা
  • সরকার পদত্যাগের পর যা বলছেন ক্রিকেটাররা

ক্যাটারিংয়ে ২০০ রুপি আয় করা দিনের গল্প শোনালেন সিরাজ

এক সময় বন্ধুদের সঙ্গে ক্যাটারিংয়ের কাজ করে দিনে ১০০-২০০ রুপি আয় করা তারকা এই পেসার এখন শুধু বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেই বছরে ৫ কোটি রুপি পান।
টিবিএস ডেস্ক
13 March, 2024, 03:55 pm
Last modified: 13 March, 2024, 04:10 pm

পরিশ্রম কখনও বিফলে যায় না, এমনই বিশ্বাস ভারতের পেসার মোহাম্মদ সিরাজের। এক সময় বন্ধুদের সঙ্গে ক্যাটারিংয়ের কাজ করে ১০০-২০০ রুপি আয় করা তারকা এই পেসার এখন শুধু বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেই বছরে ৫ কোটি রুপি পান। ম্যাচ ফি বাবদ লাখ লাখ টাকা ছাড়াও সিরাজ আইপিএল চুক্তি থেকে বছরে আয় করেন ৭ কোটির মতো।

১৯৯৪ সালের ১৩ মার্চ হায়দরাবাদে জন্ম নেওয়া সিরাজ আজ ৩০ বছরে পা দিলেন। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওতে নিজের জীবনের অজানা অধ্যায় নিয়ে কথা বলেন। ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে যে ঈদগাহ মাঠে বেশিরভাগ সময় কাটতো, বিলাসবহুল গাড়ি চালিয়ে স্মৃতিবিজরিত সেই স্থানে যান সিরাজ। সেখানে হাজির ছিলেন তার ছেলেবেলার বন্ধুরাও।

চিরচেনা জায়গায় ফিরে আড্ডার ফাঁকে সিরাজ বলেন, 'হায়দরাবাদে ফেরা মানেই আমার প্রথম ভাবনা থাকে যে, ঘরে যাব। তারপর ঈদগাহ যাব। বিশ্বের যেখানেই যাই না কেন, এই জায়গার মতো শান্তি খুঁজে পাই না কোথাও। এখানেই আমার বেড়ে ওঠা। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, চা খাওয়া, আড্ডা দেওয়া; সব কিছু এখানেই।'

'২০১৯-২০ সালেই ভেবেছিলাম যে, আরও একটা বছর দেখব। তারপর খেলা ছেড়ে অন্য কিছু করার কথা ভাবব। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। একমাত্র বাবাই উপার্জন করতেন। বাড়িতে ছিল বলতে একটি অটোরিক্সা ও একটি প্ল্যাটিনা (বাইক), সেটাও ধাক্কা দিয়ে স্টার্ট করতে হতো। ১৭-১৮ বছর বয়সেও আমি ক্যাটারিংয়ে কাজ করেছি। ক্রিকেট খেলা ভালোবাসতাম। বাড়ির লোক পড়াশোনা করতে বলতো, তবে আমি কাজ করে বাড়িতে কিছু সাহায্য করার চেষ্টা করতাম।' যোগ করেন তিনি।

নিজের জীবনের সংগ্রামের গল্প শোনাতে গিয়ে ডানহাতি এই পেসার বলেন, 'ক্যাটারিংয়ের কাজ বিশেষ জানতাম না। রুমালি রুটি ওল্টানোর সময় হাত পুড়ে যেতো। তবু ১০০-২০০ টাকা রোজগার হয়ে যেতো। ১৫০ টাকা বাড়িতে দিতাম, নিজের খরচের জন্য ৫০ টাকা থাকতো। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, তবে কষ্ট না করলে সাফল্য মেলে না।'

যে ঈদগাহ ময়দানে টেনিস বলে ক্রিকেট খেলে বড় হয়েছেন সিরাজ, সেখানকার বন্ধুদের কাছ থেকেই জানা যায়, সিরাজ এক সময় ব্যাটিং করতে পছন্দ করতেন। লম্বা লম্বা ছক্কা মারতেন। ঈদগাহ মাঠের সেই ব্যাটসম্যান সিরাজ এখন তারকা পেস বোলার, যার আগুনে বোলিংয়ে দিশেহারা হয়ে পড়তে দেখা যায় বিশ্বের নামিদামি ব্যাটসম্যানদেরও। 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সিরাজ / ভারতীয় পেসার / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা
  • সরকার পদত্যাগের পর যা বলছেন ক্রিকেটাররা

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net