Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
তামিমের শর্তের ব্যাপারে সুজন- ‘জাতীয় দল সবার উর্ধ্বে’

খেলা

টিবিএস রিপোর্ট
11 March, 2024, 07:25 pm
Last modified: 11 March, 2024, 07:30 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

তামিমের শর্তের ব্যাপারে সুজন- ‘জাতীয় দল সবার উর্ধ্বে’

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফেরার একটা সম্ভাবনা জেগেছে তামিমের। তবে এই বাঁহাতি ওপেনার আগেই জানিয়েছেন, তাকে জাতীয় দলে ফেরাতে হলে অনেক কিছুই 'ঠিক' করতে হবে। যা নিয়ে বিসিবির সঙ্গে বসার কথাও রয়েছে তামিমের৷
টিবিএস রিপোর্ট
11 March, 2024, 07:25 pm
Last modified: 11 March, 2024, 07:30 pm

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। সেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৪৪ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর নানা ঘটনাপ্রবাহে বিশ্বকাপে খেলেননি তামিম। এর মধ্যে অবসরের ঘোষণা দেওয়ার মতো ঘটনাও রয়েছে। 

সদ্য শেষ হওয়া বিপিএলে তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ফ্র‍্যাঞ্চাইজিটিকে তাদের প্রথম বিপিএল শিরোপা জেতানোর পেছনে ব্যাটসম্যান তামিমের অবদানও ছিল অনেক। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। 

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফেরার একটা সম্ভাবনা জেগেছে তামিমের। তবে এই বাঁহাতি ওপেনার আগেই জানিয়েছেন, তাকে জাতীয় দলে ফেরাতে হলে অনেক কিছুই 'ঠিক' করতে হবে। যা নিয়ে বিসিবির সঙ্গে বসার কথাও রয়েছে তামিমের৷ 

বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যানের এমন শর্ত জুড়ে দেওয়া পছন্দ হয়নি খালেদ মাহমুদ সুজনের। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর কোচের দায়িত্ব পালন করা সাবেক এই ক্রিকেটার তামিমের ব্যাপারে বলেছেন, 'দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো।'

সুজন আরও যোগ করেছেন, 'কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে পরিষ্কার করাটাই ভালো। এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়। আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল—এসব অনেক আগে, অনেক উর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।'

জাতীয় দলে খেলার ব্যাপারে শর্ত আরোপ করা যে সুজনের ভালো লাগেনি সেটি তার কথাতেই স্পষ্ট, 'তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন তাহলে অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / খালেদ মাহমুদ সুজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net