Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
দর্শক খরার বিপিএলে টিকেট নিয়ে হাহাকার

খেলা

26 February, 2024, 01:25 pm
Last modified: 26 February, 2024, 01:40 pm

Related News

  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

দর্শক খরার বিপিএলে টিকেট নিয়ে হাহাকার

প্লেঅফের খেলা, সেটাও ছুটির দিনে। কিন্তু খেলা দেখতে হলে যা দরকার, সেই টিকেটেরই দেখা মিলছে না। মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনের বাইরে বিসিবির যে টিকেট বুথ, সেখানে দর্শকদের উপচে পড়া ভিড়। এখান থেকে লাইন চলে গেছে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গেট পর্যন্ত।
26 February, 2024, 01:25 pm
Last modified: 26 February, 2024, 01:40 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে দর্শক উপস্থিতি নিয়ে সব সময়ই আলোচনা থাকে। হাতে গোণা কিছু ম্যাচ ছাড়া বিপিএলের প্রায় সব আসরেই দর্শক খরা দেখা গেছে। এবারও তেমনই দৃশ্য ছিল। অন্যান্য আসরে সিলেট ও চট্টগ্রামে তুমুল দর্শক আগ্রহ দেখা গেছে, এবারও এই দুই শহরেও গেছে দর্শক খরা। আর মিরপুরে ফাঁকা গ্যালারি তো নিয়মিত দৃশ্য।

কিন্তু লিগ পর্ব শেষ হতেই পাল্টে গেছে দৃশ্যপট। টিকেট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। আজ প্লেঅফ পর্বের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এলিমিনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

এক টিকেটে দুই ম্যাচ, এই দুই ম্যাচ দেখতে মিরপুরে দর্শকের ঢল নেমেছে। প্লেঅফের খেলা, সেটাও ছুটির দিনে। কিন্তু খেলা দেখতে হলে যা দরকার, সেই টিকেটেরই দেখা মিলছে না। মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনের বাইরে বিসিবির যে টিকেট বুথ, সেখানে দর্শকদের উপচে পড়া ভিড়। এখান থেকে লাইন চলে গেছে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গেট পর্যন্ত। কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না টিকেট। অনেকক্ষণ পরপর দেওয়া হচ্ছে টিকেট। 

খোঁজ নিয়ে জানা গেছে এই বুথটিতে ৩০০ বা ৫০০ টাকা মূল্যের টিকেট নেই, যা গতকাল ও আজ সকালেই শেষ হয়ে গেছে। ৮০০ টাকার টিকেট আছে সীমিতসংখ্যক, কিন্তু মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন টিকেট বিক্রিতে দায়িত্বরতরা। তাই সময় নিয়ে টিকেট বিক্রি করা হচ্ছে। ম্যাচ দেড়টায় শুরু বলে দেরি হওয়াতে ফুঁসে উঠছে দর্শক, গলা ফাঁটিয়ে চিৎকার করছেন তারা।

কম মূল্যের টিকেট না থাকলেও বুথে ১৫০০ ও ২৫০০ টাকা মূল্যের টিকেট যথেষ্ট আছে। কিন্তু যারা খেলা দেখতে এসেছেন, বেশিরভাগ দর্শকই কম মূল্যের টিকেটের সন্ধানে। ঢাকা কলেজের অনার্স পড়ুয়া রাশেদ ক্ষুব্ধ হয়েই বললেন, 'এটা কোনো ব্যবস্থা হতে পারে না। কম মূল্যের টিকেটের চাহিদা বেশি থাকবে, এটা স্বাভাবিক। তাই বলে থাকবেই না, এটা হতে পারে না। আর এখানে টিকেটই তো দেওয়া হচ্ছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, লাইন এগোচ্ছে না।'

বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয় একাডেমি ভবনের বাইরের বুথ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকেট বিক্রি করা হবে। কিন্তু ইনডোর স্টেডিয়ামে গিয়ে বুথ বন্ধ পাওয়া গেছে, অনেকেই সেখানে গিয়ে ফিরে এসেছেন। এ বিষয়ে কথা বলতে বিসিবির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। 

এটা নিয়েও ক্ষোভের শেষ নেই দর্শকদের। একটি বেসরকারি ব্যাংকে চাকরি করা মোহাম্মদ সাত্তার বলেন, 'বিসিবি ঘোষণা দিয়ে টিকেট বুথ বন্ধ রাখতে পারে কীভাবে? এটা কোনোভাবেই হতে পারে না। যে দর্শকরা খেলার প্রাণ, যাদের কারণে খেলার জনপ্রিয়তা, তাদের নিয়েই কোনো পরিকল্পনা নেই বিসিবির। এটা দর্শকদের সঙ্গে রসিকতা করা ছাড়া আর কিছু নয়।'

বিপিএল নিয়ে হঠাৎ দর্শকদের মাঝে এতো আগ্রহ কেন? খেলা দেখতে আসা কয়েকজনের কাছে প্রশ্নটি করে জানা গেল, ছুটির দিন এর অন্যতম কারণ। এ ছাড়া প্লেঅফ বলে ম্যাচেও আগ্রহ আছে অনেকের। পাশাপাশি অঞ্চলভিত্তিক দর্শকও এসেছেন দলকে উৎসাহ দিতে। রূপক আহমেদ নামের এক চাকরিজীবী বলেন, 'ছুটির দিন বলে খেলা দেখার আগ্রহ পেলাম, এ ছাড়া প্লেঅফ ম্যাচও একটা কারণ।'

কাওসার নামের একজন বরিশাল থেকে খেলা দেখতে এসেছেন। সকালেই ঢাকা এসে পৌঁছেছেন তিনি। সোজা মিরপুর স্টেডিয়ামে এসে টিকেট কাটা নিয়ে দীর্ঘক্ষণ সময় ব্যয় করতে হয় তাকে। তবে টিকেট পেয়ে আনন্দের সীমা নেই তার, 'ফরচুন বরিশাল আমাদের দল, দলকে সমর্থন যোগাতে এসেছি। সকালে এসে টিকেট কাটতে ঝামেলা গেছে, তবে পেয়েছি। আজ জিতে কোয়ালিফায়ারে উঠবে বরিশাল, এটা আমার বিশ্বাস।'

আরেকজনকে পাওয়া গেল যিনি রংপুর রাইডার্সের সমর্থক। অবশ্য এরচেয়েও বড় সমর্থক সাকিব আল হাসানের। ঢাকাতেই থাকা রাসেল নামের এই ক্রিকেটভক্ত বলেন, 'আমার বাড়ি রংপুর, তবে শুধু এই কারণেই আমি রংপুরের সমর্থক নই। এই দলে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আমি উনার সবচেয়ে বড় ভক্ত। রংপুর জিতবে, সাকিব ভাই ভালো খেলবেন; এটাই চাওয়া।'

Related Topics

টপ নিউজ

বিপিএল / টিকেট / বিসিবি / দর্শক খরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net