Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
সূর্যকুমারকে ছাড়িয়ে রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল

খেলা

11 February, 2024, 06:40 pm
Last modified: 11 February, 2024, 06:53 pm

Related News

  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

সূর্যকুমারকে ছাড়িয়ে রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান পাহাড় গড়ে জিতেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা আড়াইশ ছুঁইছুঁই সংগ্রহ পায় ম্যাক্সওয়েলের খুনে ব্যাটিংয়ে। ক্যারিবীয় বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন অজি এই ব্যাটসম্যান।
11 February, 2024, 06:40 pm
Last modified: 11 February, 2024, 06:53 pm

খুব বেশিদিন হয়নি, গত বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের কথা। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারতে বসা ম্যাচে রূপকথার রাজকুমার হয়ে দেখা গ্লেন ম্যাক্সওয়েল। ৯১ রানে ৭ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে জয়ের বন্দরে নিয়ে যান তিনি, খেলেন মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি। এরপর আরও কয়েকটি অসাধারণ ইনিংস খেলা অজি ব্যাটসম্যান আজ আবারও একটি দুর্বার ইনিংস খেললেন।

রোববার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান পাহাড় গড়ে ৩৪ রানে জেতে অস্ট্রেলিয়া, এক ম্যাচ আগেই সিরিজ জিতল তারা। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২৪১ রান তোলে অজিরা। স্বাগতিকরা আড়াইশ ছুঁইছুঁই সংগ্রহ পায় ম্যাক্সওয়েলের খুনে ব্যাটিংয়ে। ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করা ডানহাতি এই ব্যাটসম্যান ৫৫ বলে ১২টি চার ও ৮টি ছক্কায় ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেও অপরাজিত থাকেন। এটা তার পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

এই ইনিংসটি দিয়ে নিজের রেকর্ডের পাতা আরও সমৃদ্ধ করে নিয়েছেন ম্যাক্সওয়েল। আগে থেকেই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরির মালিক আজ ছাড়িয়ে গেছেন চারটি সেঞ্চুরির মালিক ভারতের সূর্যকুমার যাদবকে। ছুঁয়ে ফেলেছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ সেঞ্চুরির মালিক রোহিম শর্মাকে। দুজনই এখন পাঁচটি করে সেঞ্চুরির মালিক। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে এককভাবে বেশি দিন থাকা হলো না রোহিতের। গত মাসেই বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। তাকে ছুঁতে এক মাসেরও কম সময় নিলেন ম্যাক্সওয়েল। যৌথভাবে দুজনই আছেন তালিকার এক নম্বরে। চারটি সেঞ্চুরি নিয়ে এই তালিকার দুই নম্বরে সূর্যকুমার। জানুয়ারির আগে তিনজনই চারটি করে সেঞ্চুরির মালিক ছিলেন।

সূর্যকুমারকে আরও একটি রেকর্ডে পেছনে ফেলেছেন ম্যাক্সওয়েল, রেকর্ডটি এখন তার দখলে। চার নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ রান করেন সূর্যকুকমার, যা টি-টোয়েন্টিতে চারে ব্যাটিং করা ব্যাসম্যানদের মধ্যে সর্বোচ্চ ছিল। এই তালিকার তিন নম্বরে জায়গাটিও ম্যাক্সওয়েলের দখলে। ২০১৯ সালে ভারতের বিপক্ষে চারে নেমে ১১৩ রান করেন তিনি।    

Related Topics

টপ নিউজ

গ্লেন ম্যাক্সওয়েল / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • ১ লাখ ৭৫ হাজার মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন, হতে পারে নতুন রেকর্ড
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net