Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
মেসিকে না খেলানোয় আয়োজকদের ওপর হতাশ হংকং সরকার, ডলার কেটে রাখার হুমকি

খেলা

টিবিএস রিপোর্ট
05 February, 2024, 04:35 pm
Last modified: 05 February, 2024, 04:37 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল

মেসিকে না খেলানোয় আয়োজকদের ওপর হতাশ হংকং সরকার, ডলার কেটে রাখার হুমকি

অসংখ্য ভক্ত-সমর্থকের মাঠে আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলে। কিন্তু ম্যাচে মেসিকে দেখা যায়নি এক মিনিটের জন্যেও। আর এতেই ক্ষুব্ধ হয়ে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার।
টিবিএস রিপোর্ট
05 February, 2024, 04:35 pm
Last modified: 05 February, 2024, 04:37 pm

মৌসুম শুরুর আগে গা গরমের জন্য ইন্টার মায়ামি দল এখন সফর করছে এশিয়াতে৷ সৌদি আরবে রিয়াদ সিজনস কাপে আল-হিলাল ও আল-নাসেরের বিপক্ষে খেলেছে মেসির দল। যদিও দুই ম্যাচেই হেরেছেন টাটা মার্তিনোর শিষ্যরা। 

সৌদি আরব সফর শেষে মেসির ইন্টার মায়ামি এখন আছে হংকংয়ে। সেখানে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করছেন সুয়ারেজ-বুস্কেটসরা। তবে দেখা মিলছে না লিওনেল মেসির। 

হংকং একাদশের বিপক্ষেই যেমন গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভীড়, পা ফেলার জায়গাটুকুও ছিল বললেই চলে। 

এই অসংখ্য ভক্ত-সমর্থকের মাঠে আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলে। কিন্তু ম্যাচে মেসিকে দেখা যায়নি এক মিনিটের জন্যেও। আর এতেই ক্ষুব্ধ হয়ে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। 

আয়োজকদের থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। হংকং সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, 'মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ কোটি ৩০ লাখ টাকা)। এর মধ্যে ১০ লাখ ডলার (প্রায় ১১ কোটি ১০ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের ওপর ভীষণ হতাশ।' 

বিবৃতিতে আরও বলা হয়, 'সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।'

হংকং একাদশের বিপক্ষে গতকাল ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। মায়ামির গোল চারটি এসেছে রবার্ট টেলর, লসন কোনারি সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানো ও রায়ান সেইলরের পা থেকে। এই ম্যাচে মেসি তো খেলেননিই, ছিলেন না লুইস সুয়ারেজও। দ্বিতীয়ার্ধ থেকেই টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি তোলেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। পরবর্তীতে ম্যাচ শেষে মেসিকে না খেলানোয় ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্তিনো।

Related Topics

টপ নিউজ

মেসি / ইন্টার মায়ামি / হংকং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net