Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
ঘুরে দাঁড়ানোর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবাদের

খেলা

টিবিএস রিপোর্ট
22 January, 2024, 09:25 pm
Last modified: 22 January, 2024, 09:59 pm

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

ঘুরে দাঁড়ানোর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবাদের

উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক আর পঞ্চম উইকেটে আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমসের অবিচ্ছিন জুটি দুটোই বাংলাদেশের ম্যাচ জয়ের মূল কারিগর।
টিবিএস রিপোর্ট
22 January, 2024, 09:25 pm
Last modified: 22 January, 2024, 09:59 pm

প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপে পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের যুবাদের ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আইরিশদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য ১৯ বল হাতে রেখেই টপকে যায় মাহফুজুর রহমান রাব্বির দল। 

উদ্বোধনী জুটিতে আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক আর পঞ্চম উইকেটে আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমসের অবিচ্ছিন জুটি দুটোই বাংলাদেশের ম্যাচ জয়ের মূল কারিগর।

রান তাড়ায় শুরুটা দারুণ করেন দুই ওপেনার শিবলি ও আদিল। দুজনে গড়েন ৯০ রানের জুটি, যেটি জয়ের ভিত অনেকটাই গড়ে দেয়। শিহাব ৬০ বলে ৪৪ ও আদিল ৬৩ বলে করেন ৩৬ রান। তিন ওভারের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুজনই। এরপর আরিফুল ইসলাম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও ফিরেছেন দ্রুতই। কম সময়ের ব্যবধানে চার উইকেট হারিয়ে চাপেই পড়ে বাংলাদেশ। 

সেখান থেকে দলকে উদ্ধার করেছেন তো বটেই, পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন থেকে ম্যাচ জিতিয়েই ফিরেছেন আহরার আমিন ও শিহাব। ১০৯ রানের জুটি গড়ার পথে আহরার অপরাজিত ছিলেন ৪৫ রানে, তার ৬৩ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছয়ের মার ছিল। শিহাব টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন, ভারতের বিপক্ষে ৫৪ রান করেও পরাজিত দলে থাকা শিহাব আজ অপরাজিত ছিলেন ৫৫ রানে। তার ৭৬ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার।

এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের শুরুটা জয় দিয়ে হলেও ভারতের কাছে বড় হার দিয়ে শুরু হয় বাংলাদেশের। বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।  টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশের সামনে আইরিশরা লক্ষ্য দেয় ২৩৬ রানের।

প্রথম ম্যাচের মতো আজও ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দুই আইরিশ ওপেনার জর্ডান নিল ও রায়ান হান্টার ৩৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে হান্টারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফ মৃধা। 

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে একপর্যায়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেট হারিয়ে ৯৫ রান। এরপর পঞ্চম উইকেট জুটিতে ১০০ বলে ৮১ রানের যোগ করেন হিলটন ও ম্যাকবেথ। ৪১ তম ওভারের পঞ্চম বলে ম্যাকবেথকে নিজের বলে ফিরতি ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন রাব্বি। 

৫৬ বলে ২৭ রান করেছেন ম্যাকবেথ। ইনিংস সর্বোচ্চ ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ৯০ রান করেছেন হিলটন। নির্ধারিত ৫০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ২৩৫ রান করে আইরিশরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মারুফ ও জীবন। রাফি, বর্ষণ ও রাব্বি নিয়েছেন একটি করে উইকেট।

Related Topics

টপ নিউজ

যুব বিশ্বকাপ / বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net