Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
যে কারণে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ

খেলা

টিবিএস ডেস্ক
24 December, 2023, 05:55 pm
Last modified: 24 December, 2023, 05:59 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

যে কারণে ধোনির চেন্নাইয়ে মুস্তাফিজ

দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামের শেষ মুহূর্তে মুস্তাফিজকে দলে নিলেও আগে থেকেই তার দিকে নজর ছিল বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী।
টিবিএস ডেস্ক
24 December, 2023, 05:55 pm
Last modified: 24 December, 2023, 05:59 pm

একটা সময়ে মনে হচ্ছিল, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়তো বাংলাদেশি কোনো ক্রিকেটারকে দেখা যাবে না। কিন্তু নিলামের শেষ দিকে ডাক পড়ে মুস্তাফিজুর রহমানের, 'অ্যাকসিলারেটেড' রাউন্ড থেকে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। 

গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামের শেষ মুহূর্তে মুস্তাফিজকে দলে নিলেও আগে থেকেই তার দিকে নজর ছিল বলে জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। চেন্নাইয়ের ঘরের মাঠে বাংলাদেশ পেসার কার্যকর হবেন, এমন ভাবনা থেকেই তাকে দলে নেওয়া। 

শুরুর সেই ধার নেই মুস্তাফিজের বোলিংয়ে, বাংলাদেশ দল থেকে এখন বাদও পড়েন তিনি। কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটের কথা ভেবে তাকে দলে নিয়েছে দলটি। এখানকার উইকেটে বল কিছুটা গ্রিপ করে, পড়ে থেমে আসে বল। এমন উইকেটে মুস্তাফিজের স্লোয়ার ও কাটার কাজে লাগবে বলে মনে করে চেন্নাই। এ ছাড়া মাঠের দুই পাশের বড় সীমানাও সহায়ক হতে পারে তার জন্য।  

শনিবার চেন্নাইয়ে 'জুনিয়র সুপার কিংস'-এর উদ্বোধনী আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন কাসি বিশ্বনাথান। পছন্দের ক্রিকেটারদেরই দলে নিতে পেরেছেন বলে জানান তিনি। এক ফাঁকে মুস্তাফিজের বিষয়ে বিশ্বনাথান বলেন, 'যাদেরকে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের, মোটামুটি তাদের সবাইকেই পেয়েছি। ড্যারিল মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল।'

'আমাদের মনে হয়েছে, চিপকের উইকেটে এবং সেখানে দুই পাশের সীমানা যেমন, মুস্তাফিজুর রহমান ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় ছিল এসব। তবে আমরা নিশ্চিত ছিলাম না, তাদেরকে আমরা পাব কিনা। সৌভাগ্যবশত, এবার নিলাম বেশ ভালো কেটেছে আমাদের।' যোগ করেন মহেন্দ্র সিং ধোনির দলের এই কর্মকর্তা।

সপ্তমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট এই আসরে ৪৮ ম্যাচে ওভার প্রতি ৭.৯৩ রান খরচায় ৪৭টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে এতো ম্যাচ খেললেও এখন পর্যন্ত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হয়নি তার। এবারের বিশ্বকাপে এই মাঠে প্রথমবারের মতো খেলেন মুস্তাফিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৩৬ রানে নেন এক উইকেট।

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / চেন্নাই সুপার কিংস / আইপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net