Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
'আমরা শেষের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলাম'

খেলা

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 11:30 pm
Last modified: 20 November, 2023, 12:13 pm

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার

'আমরা শেষের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলাম'

ফাইনালে যে অস্ট্রেলিয়াকে দেখা গেছে, সেই অস্ট্রেলিয়াকেই দেখতে চান সবাই। ব্যাট-বল-ফিল্ডিং সব জায়গায় একক আধিপত্য বিস্তার করে স্বাগতিক ভারতের আপাতদৃষ্টিতে অজেয় দলকে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের দল। 
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 11:30 pm
Last modified: 20 November, 2023, 12:13 pm

প্রথম দুই ম্যাচে হেরে ছন্নছাড়া শুরু, এরপর শ্রীলঙ্কাকে হারালেও অস্ট্রেলিয়াকে ঠিক অস্ট্রেলিয়াসুলভ লাগছিলো না। মূলত পাকিস্তান ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর শুরু। বেঙ্গালুরুতে ব্যাটে ঝড় তুলে ৬২ রানের জয়, এরপরই যেন নতুনভাবে নিজেদের ফিরে পেলেন প্যাট কামিন্সরা।

নেদারল্যান্ডসের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে রান পাহাড় গড়েও শেষ পর্যন্ত মাত্র পাঁচ রানের রুদ্ধশ্বাস জয়, আফগানিস্তানের বিপক্ষে আবারও ম্যাক্সওয়েলের অতিমানব হয়ে ওঠা, সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ছোট লক্ষ্যও খুঁড়িয়ে খুঁড়িয়ে তাড়া করা, সবমিলিয়ে প্রত্যেক ম্যাচেই অস্ট্রেলিয়াকে ম্যাচের কোনো না কোনো পর্যায়ে ভুগতে হয়েছে। 

দুর্দম্য অজি দাপট পুরো ম্যাচজুড়ে দেখা যাচ্ছিল না। যদিও প্রথম দুই ম্যাচ হারের পর সেমি-ফাইনাল সহ টানা আট ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনাল জিতে সেটি হয়েছে টানা নয়। তবে ফাইনালে যে অস্ট্রেলিয়াকে দেখা গেছে, সেই অস্ট্রেলিয়াকেই দেখতে চান সবাই। ব্যাট-বল-ফিল্ডিং সব জায়গায় একক আধিপত্য বিস্তার করে স্বাগতিক ভারতের আপাতদৃষ্টিতে অজেয় দলকে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের দল। 

দলনেতা কামিন্স জানালেন, ফাইনালের জন্যই নিজেদের সেরাটা যেন জমিয়ে রেখেছিল তার দল, 'আমরা শেষের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলাম। কয়েকজন বড় ম্যাচের খেলোয়াড় আজ জ্বলে উঠেছে। আমাদের মনে হচ্ছিল, রান তাড়া করার জন্য ভালো একটি রাত হবে এটি, সেটিই হয়েছে।' 

রান তাড়া করতে নেমে ৪৭ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অজিরা। সেখান থেকে দলকে বের করে আনেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুসেন। দুজনকে কৃতিত্ব দিলেন কামিন্স, 'অন্যদের মতো আমারও বেশ চাপ অনুভূত হচ্ছিল। তবে হেড চালিয়ে গেছে, আর মার্নাসের খেলা দেখা তো দারুণ মজার।'

 

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ৮০ বছর পুরনো ব্যাগি গ্রিন
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net