Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ডাচদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
08 November, 2023, 10:05 pm
Last modified: 08 November, 2023, 10:11 pm

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

ডাচদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

পয়েন্ট টেবিলের সাত নাম্বারে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের বাকি আছে আরেকটি ম্যাচ। ইংল্যান্ডের নিচে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসেরও একটি করে ম্যাচ বাকি।
টিবিএস রিপোর্ট
08 November, 2023, 10:05 pm
Last modified: 08 November, 2023, 10:11 pm

ভুলে যাওয়ার মতো এক বিশ্বকাপের শেষের পথে ইংল্যান্ড। তবে সবকিছু এখনও হারিয়ে যায়নি বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে থাকতে হবে সেরা আটের মধ্যে। 

সেই লক্ষ্যে আজ একটি বাধা অতিক্রম করলেন বেন স্টোকসরা। নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে উড়িয়ে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের বাকি আছে আরেকটি ম্যাচ। 
ইংল্যান্ডের নিচে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসেরও একটি করে ম্যাচ বাকি। 

ম্যাচের প্রথম ইনিংস শেষেই ফলাফল কী হবে ধারণা করা যাচ্ছিল। ইংলিশদের দেওয়া ৩৪০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে অলআউট হয়েছে ডাচরা। ছোট ছোট কয়েক ইনিংস হলেও তা যথেষ্ট হয়নি নেদারল্যান্ডসের জন্য। নিদামানারু করেছেন ইনিংস সর্বোচ্চ ৪১ রান, অধিনায়ক এডওয়ার্ডস ৩৮, বারেসি ৩৭ ও ইঙ্গেলব্রেখট করেছেন ৩৭ রান। 

ইংলিশদের হয়ে মঈন আলি ৪২ রান দিয়ে তিনটি, আদিল রশিদ ৫৪ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন ডেভিড উইলি। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বেন স্টোকসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। টুর্নামেন্টে বড্ড অসময়ে জ্বলে উঠেছে স্টোকসের ব্যাট। তার ৮৪ বলে ছয় ছক্কা ও ছয় চারে ১০৮ রানের ইনিংস ইংলিশদের সংগ্রহ নিয়ে যায় ৩৩৯ এ। 

ডেভিড মালান ৭৪ বলে ১০ চার ও দুই ছয়ে করেছেন ৮৭ রান। এছাড়া ক্রিস ওকস ৪৫ বলে ৫১ রান করেন পাঁচ চার ও এক ছয়ে। ডাচদের হয়ে ৭৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন বাস ডি লিডি। দুটি করে উইকেট নেন ভ্যান বিক ও আরিয়ান দত্ত।

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / ইংল্যান্ড ক্রিকেট দল / নেদারল্যান্ডস ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net