Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
‘টাইমড আউট’ সম্পর্কে ম্যাথুসকে সতর্ক করেছিলেন আম্পায়ার

খেলা

টিবিএস রিপোর্ট
08 November, 2023, 02:35 pm
Last modified: 08 November, 2023, 02:41 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

‘টাইমড আউট’ সম্পর্কে ম্যাথুসকে সতর্ক করেছিলেন আম্পায়ার

ম্যাথুসের হতাশা সংবাদ সম্মেলনে গিয়ে ক্ষোভে রূপ নেয়। সাকিবের প্রতি অনেক সম্মান থাকলেও এই ঘটনার পর আর একটুও নেই বলে জানান তিনি। অথচ ‘টাইমড আউট’ সম্পর্কে জানতেন লঙ্কান অভিজ্ঞ এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
08 November, 2023, 02:35 pm
Last modified: 08 November, 2023, 02:41 pm

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে 'টাইমড আউট' হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এভাবে আউট হওয়ায় যারপরনাই হতাশ লঙ্কান অভিজ্ঞ এই অলরাউন্ডার ম্যাচের পর সাকিব আল হাসানের চরম সমালোচনা করেন। বাংলাদেশ দলকে নিয়েও বলতে ছাড় দেননি তিনি। 

ম্যাথুসের হতাশা সংবাদ সম্মেলনে গিয়ে ক্ষোভে রূপ নেয়। সাকিবের প্রতি অনেক সম্মান থাকলেও এই ঘটনার পর আর একটুও নেই বলে জানান তিনি। অথচ 'টাইমড আউট' সম্পর্কে জানতেন তিনি। মাঠে ঢোকার পর আম্পায়ার তাকে এ সম্পর্কে সতর্ক করেছিলেন।

নিজেদের প্রতিবেদনে এমনই লিখেছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। ২৫তম ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর মাঠে ঢোকেন ম্যাথুস। এ সময় অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ তাকে জানান, প্রথম বল মোকাবিলা করার জন্য তার ৩০ সেকেন্ড সময় আছে। 

পপিং ক্রিজে গেলেও নিয়ম অনুযায়ী দুই মিনিটের মধ্যে প্রথম বল মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন না ম্যাথুস। এ সময় আঁটসাঁট করতে গিয়ে তার হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। ইশারা করে নতুন হেলমেট আনতে বলেন লঙ্কান এই অলরাউন্ডার, একজন হেলমেট নিয়ে মাঠেও যান। কিন্তু ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে যায়। 

বিষয়টি নজরে পড়ে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। শুরুতে তিনি আম্পায়ার মারাই ইরাসমাসকে জানান। পরে সাকিবকে 'টাইমড আউট'- এর জন্য আবেদন করতে বলেন। সাকিব আবেদন করলে আম্পায়াররা তাকে নিশ্চিত করতে বলেন, সাকিব জানান তিনি আবেদন করেছেন। 

হেলমেটের ছেঁড়া ফিতা দেখিয়ে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন ম্যাথুস। সাকিবের কাছেও এগিয়ে যান তিনি, কিন্তু তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর নিয়ম অনুযায়ী ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়। 

দুই মিনিট পার হওয়ার পর ইরাসমাস ও ইলিংওর্থকে ব্যাপারটি জানান টিভি আম্পায়ার নিতিন মেনন। ম্যাথুস নতুন হেলমেট পেতে পেতে আড়াই মিনিট পার হয়ে যায়। সাকিব আবেদন না করলে আড়াই মিনিট পরই খেলা শুরু হতো, ফিল্ডিং করা দলকে জানাতো না আম্পায়াররা। কিন্তু সাকিব আবেদন করায় সিদ্ধান্ত নিয়ে হয় আম্পায়ারদের।   

Related Topics

টপ নিউজ

অ্যাঞ্জেলো ম্যাথুস / টাইমড আউট / বিশ্বকাপ / আম্পায়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net