Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
সাকিবদের জন্য সমর্থন চেয়ে তামিম বললেন, ‘জানি না সামনে খেলব কি না’

খেলা

টিবিএস রিপোর্ট
03 November, 2023, 03:25 pm
Last modified: 03 November, 2023, 03:33 pm

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

সাকিবদের জন্য সমর্থন চেয়ে তামিম বললেন, ‘জানি না সামনে খেলব কি না’

‘একটু চিন্তা করবেন যে, ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে, তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রভাব পড়ছে। দিনশেষে তারা সবাই মানুষ। আমি খেলছি কি খেলছি না, এটা সত্যিই কোনো ব্যাপার নয়। বাংলাদেশ খেলছে, তাদের সমর্থন করা দরকার।’
টিবিএস রিপোর্ট
03 November, 2023, 03:25 pm
Last modified: 03 November, 2023, 03:33 pm

বাংলাদেশ দলের অভ্যন্তরীণ কোন্দলে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। একেবারে শেষ মুহূর্তে অভিজ্ঞ এই ওপেনারের দলে থাকা না থাকা নিয়ে জটিলতা তৈরি হয়, শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়। দল বিশ্বকাপে, তামিম নিজের মতো করে সময় কাটাচ্ছেন। দেশসেরা এই ব্যাটসম্যান বাংলাদেশ দলের খেলা দেখছেন, পরিবারকে সময় দিচ্ছেন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরছেন।

নিজে না খেললেও দলের প্রতি আবেগ একইরকম আছে তামিমের। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর দলকে শুভকামনা জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেস থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। খারাপ সময়ে থাকায় এবার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের জন্য ভালোবাসা ও সমর্থন চাইলেন তামিম। পাশাপাশি জানিয়ে রাখলেন, আগামীতে বাংলাদেশ দলের হয়ে খেলবেন কিনা, সেটা জানা নেই তার।  

সেমি-ফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ চরম দুঃসময় পার করছে। সাত ম্যাচের ছয়টিতে হেরে ইতোমধ্যে সেমির দৌড় থেকে ছিটকে গেছে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া সাকিবের দল। এমন দুঃসময় পার করতে থাকা দলের জন্য ভালোবাসা ও সমর্থন দরকার বলে মনে করেন তামিম। পাশাপাশি ক্রিকেটারদের পরিবারের প্রতিও ভালোবাসা প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন তিনি।

একটি পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে নিজের বক্তব্যে তামিম বলেন, 'আমরা ক্রিকেট নিয়ে এতো আবেগী যে, যখন ভালো হয় না, তখন আমাদের মনে হয় যে দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয়, মনে হয় যে আমরা সব জয় করে নিয়েছি। এখন একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই। যেহেতু আপনারা একটা গুরুত্বপূর্ণ মিডিয়া, আমি এটাই বলবো যে, যতোটা সম্ভব, দেশকে সমর্থন দিন।'

'কারণ সবাই কোনো না কোনো জায়গায় হতাশা প্রকাশ করে, কিন্তু একটু চিন্তা করবেন যে, ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে, তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রভাব পড়ছে। আমি জানি যে এটা কঠিন সময়, আমরা (বাংলাদেশ দল) দেশকে হতাশ করেছি। কিন্তু দিনশেষে তারা সবাই মানুষ। আর আমি খেলছি কি খেলছি না, এটা সত্যিই কোনো ব্যাপার নয়। বাংলাদেশ খেলছে, তাদের সমর্থন করা দরকার। দেশ থেকে তাদের এবং তাদের পরিবারের জন্য ভালোবাসা প্রদর্শন করা দরকার আমাদের।' যোগ করেন তামিম।

পিঠের চোটের কারণে দীর্ঘদিন ধরে ভুগছেন তামিম। চোট কাটিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরলেও শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে নিজের চোটের অবস্থার কথা জানান তামিম। যা নিয়ে তৈরি হয় জটিলতা। অধিনায়ক সাকিব ও প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে তামিমকে দলে না নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পরামর্শ দেন।

সমাধান খুঁজতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দ্বারস্থ হন বিসিবি সভাপতি। তাতেও কাজ হয়নি, তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। পরে এক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে ঢালাওভাবে সমালোচনা করেন সাকিব। তামিমকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের সমাধান হয়নি এখনও। এ কারণেই হয়তো তিনি বলে রাখলেন, 'জানি না খেলব কি খেলব না সামনে। কিন্তু যদি খেলি, তাহলে মাঠে দেখবেন। আর যদি না খেলি, দোয়া করবেন আমার জন্য।'   

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net