Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনিশ্চিত তাসকিন

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2023, 07:20 pm
Last modified: 23 October, 2023, 07:29 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনিশ্চিত তাসকিন

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পান তাসকিন। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাসকিনের অস্ত্রোপচার করায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
টিবিএস রিপোর্ট
23 October, 2023, 07:20 pm
Last modified: 23 October, 2023, 07:29 pm

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কাই এসেছিল বাংলাদেশ দলে। চোটের কারণে অনিশ্চিত ছিল অধিনায়ক সাকিব আল হাসানের খেলা, তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করেও লাভ হয়নি। সাকিবকে ছাড়াই খেলতে নামা বাংলাদেশ পেস আক্রমণের প্রধান অস্ত্র তাসকিন আহমেদকেও দলে পায়নি। কাঁধের চোটের কারণে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। 

২৪ অক্টোবর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগেও তাসকিনকে নিয়ে অনিশ্চয়তায় তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সাকিবকে নিয়ে তেমন শঙ্কা না থাকলেও তাসকিনের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এমনকি প্রোটিয়াদের বিপক্ষে নাও খেলা হতে পারে তার।

এখনও কাঁধের চোট কাটিয়ে উঠতে পারেননি তাসকিন। ভারতের বিপক্ষে খেলতে পারেননি, এমনকি ২২ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুশীলন করা হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি যে অনিশ্চিত, সেটা জানিয়েছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টর এক সদস্য। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবার তাদের প্রতিবেদনে এমনই জানিয়েছে। 

আজকের অনুশীলনের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকবাজকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, 'আজকের অনুশীলনে কী অবস্থা দাঁড়ায়, দেখা যাক। কিন্তু সে এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।'

'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে আমরা দলে না পেলেও আশা করছি কলকাতা পর্বের শুরু থেকেই পাব।' কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে তাসকিনের খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে ডাচদের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। 

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধে চোট পান তাসকিন। সফরের প্রথম টেস্ট চলাকালীন চোটে দেশে ফিরে আসতে হয় বাংলাদেশের এই পেসারকে। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাসকিনের অস্ত্রোপচার করায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের সময় অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাসকিনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নেট অনুশীলনের আগে অস্বস্তির কথা চান্দিকা হাথুরুসিংহেকে জানান তিনি, চোট পাওয়া জায়গাটা প্রধান কোচ দেখানও তিনি। লঙ্কান কোচ তাসকিনকে কিছু ব্যায়াম দেখিয়ে দেন। তবে তার চোটের উন্নতি হয়নি, ২২ অক্টোবরের অনুশীলনে একটি ডেলিভারিও করেননি তিনি। সারাদিন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলামের সঙ্গে পুনর্বাসনে সময় কাটে তার।   

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / বাংলাদেশ ক্রিকেট দল / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net