Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
03 September, 2023, 01:25 pm
Last modified: 03 September, 2023, 01:36 pm

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ‘খুবই কম’ 
  • বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমি-ফাইনালে আফগানিস্তান
  • সেমি-ফাইনালের আশা শেষ, জয়ের পথও এখন কঠিন

আফগানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটি আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে। এই ম্যাচটি জিতলেই যে এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত হবে সাকিবদের, তেমনও নয়। আছে আরও সমীকরণ। 
টিবিএস রিপোর্ট
03 September, 2023, 01:25 pm
Last modified: 03 September, 2023, 01:36 pm

হারলেই বিদায়, জিতলে বেঁচে থাকবে সুপার ফোরের সম্ভাবনা; সহজ সমীকরণ। তবে পথটা সহজ নেই সাকিব আল হাসানের দলের। ফরম্যাট বিবেচনায় আফগানিস্তান তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ার কথা থাকলেও তেমন আর নেই। উল্টো আফগানদের নিয়ে চিন্তায় বাংলাদেশ, এই ম্যাচে হারলেই যে এশিয়া কাপ থেকে বিদায়! 

অথচ প্রিয় ফরম্যাটে খেলা বলে দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে দেখা মেলে অচেনা বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে ১৬৪ রান তোলা দলটি হার মানে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে উঠেছে টিকে থাকার লড়াই।

শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ম্যাচ খেলে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি জিতলেই যে সুপার ফোর নিশ্চিত হবে সাকিবদের, তেমনও নয়। আছে আরও সমীকরণ। 

প্রথম ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা, সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিততে পারলে সুপার ফোরের দৌড়ে টিকে থাকবে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানরা হারলে লঙ্কানদের সঙ্গে সুপার ফোরের টিকেট মিলে যাবে সাকিবদের, বাদ পড়বে আফগানিস্তান। 

কিন্তু আজ বাংলাদেশ জিতলে এবং আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে এই গ্রুপের তিন দলেরই সমান ২ পয়েন্ট করে হবে। তখন রান রেটের বিবেচনায় দুই দল সুপার ফোরে উঠবে। তবে বৃষ্টি বাগড়ায় কোনো ম্যাচ না হলে হিসেব পাল্টে যাবে।

সব হিসেব সরিয়ে রেখে বাংলাদেশ অবশ্য সেরা ক্রিকেট খেলার অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত বলেছেন, 'আমরা এখন ভারত ও পাকিস্তান নিয়ে ভাবছি না। এই মুহূর্তে আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি। পাকিস্তানে  আমরা একটি ভাল ম্যাচের প্রত্যাশা করছি।'

'আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছি আমরা। কিন্তু আমরা অতীত নিয়ে ভাবছি না। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে  আফগানিস্তানের বিপক্ষে ভালো  কিছু হবে বলেই আমাদের বিশ্বাস । আমি মনে করি, আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই। আফগানিস্তানের বিপক্ষে কীভাবে ভালো করা যায়, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।' যোগ করেন তিনি।

শান্ত চিন্তার কিছু না দেখলেও বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের কপালে চিন্তার ভাজ। আফগানদের বিশ্বমানের বোলিং ভাবাচ্ছে লঙ্কান এই কোচকে, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটসম্যানরা সাফল্য পেয়েছে। এটা নির্ভর করছে ওই দিনে আপনি কীভাবে পারফর্ম করছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / এশিয়া কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ‘খুবই কম’ 
  • বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমি-ফাইনালে আফগানিস্তান
  • সেমি-ফাইনালের আশা শেষ, জয়ের পথও এখন কঠিন

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net