Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
বৃষ্টির জয়ে পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
02 September, 2023, 11:35 pm
Last modified: 03 September, 2023, 04:29 am

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • অপরিকল্পিত প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অপচয় ৬৫ কোটি টাকা; চারটিই এখন পরিত্যক্ত
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত

বৃষ্টির জয়ে পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান

ওয়ানডে ম্যাচে ফলাফল হতে হলে দুই দলেরই অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হয়। ভারত ব্যাটিং করলেও পাকিস্তান ব্যাটিং করতে নামতেই পারেনি। 
টিবিএস রিপোর্ট
02 September, 2023, 11:35 pm
Last modified: 03 September, 2023, 04:29 am
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দুই দলের করমর্দন। ছবি: এএফপি

শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টিরই। বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ম্যাচ। ওয়ানডে ম্যাচে ফলাফল হতে হলে দুই দলেরই অন্তত ২০ ওভার করে ব্যাটিং করতে হয়। কিন্তু ভারত পারলেও বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাটিং করতে নামতেই পারেনি। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও পাকিস্তানের অবশ্য অর্জন আছে। নেপালকে হারিয়ে ২ পয়েন্ট পাওয়া পাকিস্তান এই ম্যাচ থেকে পেয়েছে এক পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাবর আজমের দল। ভারত-নেপাল ম্যাচের জয়ী দল এই গ্রুপ থেকে সুপার ফোরের টিকেট পাবে। 

শনিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে আগে ব্যাটিং করে ২৬৬ রান তোলে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের তিন পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর বোলিং তোপে পুরো ৫০ ওভার ব্যাটিং করা হয়নি রোহিত শর্মার দলের। ইশান ও হার্দিকের দারুণ দুটি ইনিংসের পরও ৪৮.৫ ওভারে অলআউট হয়ে যায় তারা। 

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত, সাবধানী শুরু করেন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। ৪.২ ওভারের পর শুরু হয় বৃষ্টি, ৪০ মিনিট পর আবার খেলা শুরু হয়। খেলা শুরুর পরই আফ্রিদির আঘাত। বৃষ্টির আগে ২ বল করা ওভারের শেষ বলে রোহিতের স্টাম্প উপড়ে নেন পাকিস্তানের পেস আক্রমণের এই সেরা অস্ত্র। 

এক ওভার পর আবারও আফ্রিদির তোপ, এবার তার শিকার ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা কোহলি। রোহিতের মতো কোহলিকেও বোল্ড করেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ২৭ রানে ২ উইকেট হারানো ভারতের চাপ আরও বাড়িয়ে দেন রউফ, দারুণ শুরু করা শ্রেয়াস আইয়ারকে সাজঘর দেখিয়ে দেন তিনি। উইকেটে ধুঁকতে থাকা শুভমানকে ১৫তম ওভারে ফিরিয়ে দেন রউফ। 

৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন দিশেহারা, তখন আলোক বর্তিকা হাতে দেখা দেন ইশান ও হার্দিক। চাপ সামলে উইকেটে মানিয়ে নেওয়া ভারতের এই দুই ব্যাটসম্যান গড়েন দারুণ এক জুটি। পঞ্চম উইকেটে ১৪১ রানে ১৩৮ রান যোগ করেন এ দুজন। মাঝে দুজনই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। দলীয় সংগ্রহ ২০০ পেরিয়ে আউট হন ইশান। এর আগে ৮১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৮২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। 

এরপর হার্দিক একাই দাপুটে ব্যাটিং করতে থাকেন। ৪৪তম ওভারে গিয়ে আফ্রিদির শিকারে পরিণত হন তিনি। ৯০ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৮৭ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানের বিদায়ের পর ভারত আর বেশি পথ এগোতে পারেনি। শেষ ৬.৫ (৪১ বল) ওভারে ২৭ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় তারা। ১০ ওভারে ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন আফ্রিদি। রউফ ও নাসিম পান ৩টি করে উইকেট। 

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ / ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / পরিত্যক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • অপরিকল্পিত প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অপচয় ৬৫ কোটি টাকা; চারটিই এখন পরিত্যক্ত
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net