Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বাবর-ইফতিখারের সেঞ্চুরিতে নেপালকে বড় লক্ষ্য দিলো পাকিস্তান

খেলা

টিবিএস রিপোর্ট
30 August, 2023, 07:20 pm
Last modified: 30 August, 2023, 07:23 pm

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

বাবর-ইফতিখারের সেঞ্চুরিতে নেপালকে বড় লক্ষ্য দিলো পাকিস্তান

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ানডে ক্যারিয়ারের ১৯ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ইফতিখার আহমেদ নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। 
টিবিএস রিপোর্ট
30 August, 2023, 07:20 pm
Last modified: 30 August, 2023, 07:23 pm
নেপালকে বড় লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ছবি: এএফপি

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে বড় লক্ষ্য দিয়েছে পাকিস্তান। মুলতানে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা সংগ্রহ করেছে ছয় উইকেট হারিয়ে ৩৪২ রান। 

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ানডে ক্যারিয়ারের ১৯ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ইফতিখার আহমেদ নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। 

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ৮৬ রানের জুটি গড়ে চাপ সামাল দেন অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। 

তবে রিজওয়ান ৪৪ রান করে রানআউট হওয়ার পর দ্রুতই আঘা সালমানকেও হারায় পাকিস্তান। রান তোলার গতিও ছিলো মন্থর। এরপরই মূলত নেপালের বোলিং আক্রমণকে পাল্টা আঘাত হানেন বাবর এবং ইফতিখার। 

দুজনে মিলে পঞ্চম উইকেটে গড়েন ২১৪ রানের বিশাল জুটি। মাত্র ১৩১ বলে এই রান তোলেন তারা। এর মধ্যেই বাবর পেয়ে যান তার ১৯ তম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪ চার এবং চার ছয়ে ১৫১ রান করে রানআউট হন পাকিস্তান অধিনায়ক। 

ইফতিখার তুলে নেন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ১১ চার এবং চার ছয়ে ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন ইফতিখার। 

নেপালের পক্ষে দুটি উইকেট নেন কামি, একটি করে উইকেট নেন লামিচানে এবং কারান কেসি। 

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ / পাকিস্তান ক্রিকেট দল / নেপাল ক্রিকেট দল / বাবর আজম / ইফতিখার আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net