Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
‘মেন্টর দিয়ে কী লাভ হয়, আমাকে একটু বলতে পারবেন?’- প্রশ্ন মাশরাফির

খেলা

টিবিএস রিপোর্ট
26 July, 2023, 03:30 pm
Last modified: 26 July, 2023, 03:37 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘মেন্টর দিয়ে কী লাভ হয়, আমাকে একটু বলতে পারবেন?’- প্রশ্ন মাশরাফির

মাশরাফি যে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মেন্টরের দায়িত্ব নিতে চান না, সেটা বিভিন্ন সময়ে তার বক্তব্যে বোঝা গেছে। তবে ওয়ানডের সফলতম অধিনায়ক আগের মতো করেই জানালেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি প্রস্তুত থাকবেন।
টিবিএস রিপোর্ট
26 July, 2023, 03:30 pm
Last modified: 26 July, 2023, 03:37 pm

হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলে তামিম ইকবালকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে তার সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনা করেন তিনি, নির্দেশনা দেন অবসর ভেঙে ফেরার। তিন ঘণ্টার সেই আলোচনার মাঝে মাশরাফিকে বিশ্বকাপে মেন্টর হিসেবে চান তামিম, মেলে প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেতও।

সেই বৈঠকের পর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে মাশরাফি জানান, এ ব্যাপারে প্রধানমন্ত্রী তাকে ভাবতে বলেছেন। কিন্তু মাশরাফির মত ছিল এমন, 'তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই।' তিনি এও বলেছিলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে সেটা মানতেই হবে। আবারও একই কথা বললেন মাশরাফি। তিনি জানালেন, মেন্টরের কী কাজ, তিনি তা জানেন না। 

ওয়ানডের সফলতম অধিনায়ক যে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মেন্টরের দায়িত্ব নিতে চান না, সেটা বিভিন্ন সময়ে তার বক্তব্যে বোঝা গেছে। ২০২০ সালে বাংলাদেশের হয়ে শেষ ওয়ানডে খেলা মাশরাফির কোনো চাওয়া নেই, বরং প্রশ্ন আছে বিশ্বকাপ মেন্টর লাগবে কেন। বুধবার ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের একটি অনুষ্ঠানে মাশরাফি বলেন, 'আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি যেমন আছি, ভালো আছি। কোনো সমস্যা নেই। দল ভালো করুক, ভালো করবে। এটাই আমার চাওয়া।' 

'মেন্টর দিয়ে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো... অন্য জিনিস। মেন্টরের কাজটা কী, আমি জানি না। (দলের প্রয়োজন) সে রকম পরিস্থিতি এলে, সে রকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সে রকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ও রকম কিছু দেখি না।' যোগ করেন সাবেক এই অধিনায়ক। 

বিশ্বকাপে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে কোনো ভাবনাই নেই মাশরাফি। তার ভাষায়, '(তামিমের চাওয়া মেন্টর হিসেবে) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আমি আগেও বলেছি, আমার এ রকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ, সেটা শুধু জানি। কাল যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।'

তবে আগের মতো করেই মাশরাফি জানালেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি প্রস্তুত থাকবেন, 'মাননীয় প্রধানমন্ত্রী কিছু ডিজায়ার করলে সেটা ভিন্ন জিনিস। সেটার সাথে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই। এই মুহূর্তে আমি আপনাদের কী বলতে পারি! আমি কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সে রকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দলের ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।'

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মুর্তজা / বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net