Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
র‌্যাঙ্কিংয়ে রেকর্ড গড়া অবস্থানে ফারজানা-নাহিদা

খেলা

টিবিএস রিপোর্ট
25 July, 2023, 06:45 pm
Last modified: 25 July, 2023, 06:55 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে রেকর্ড গড়া অবস্থানে ফারজানা-নাহিদা

ফারজানা-নাহিদা ছাড়াও র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খান। ১০০’র বাইরে থেকে এক লাফে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন রাবেয়া।
টিবিএস রিপোর্ট
25 July, 2023, 06:45 pm
Last modified: 25 July, 2023, 06:55 pm
ফারজানা ও নাহিদা। ছবি: বিসিবি

ভারতের বিপক্ষে স্মরণীয় সিরিজের পর আর্থিক পুরস্কার পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। কদিন পর আরও সুসংবাদ মিললো, উইমেন্স ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে উজ্জ্বলতম পারফরম্যান্স করা কয়েকজন ক্রিকেটারের। 

ইতিহাস গড়া সেঞ্চুরি করা ব্যাটার ফারজানা হক পিঙ্কি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সব সময়ের সেরা অবস্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যে স্পিনার নাহিদা আক্তারেরও স্থান হয়েছে একই উচ্চতায়। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেরা বিশে জায়গা করে নিয়েছেন ফারজানা। নাহিদাও প্রথম বোলার হিসেবে উঠে এসেছেন সেরা বিশে।

সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। যা প্রতি মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। র‌্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে ফারজানা-নাহিদা ছাড়াও লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খান। 

ভারতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র হওয়া সিরিজে দারুণ ধারাবাহিক ছিলেন ফারজানা। প্রথম ওয়ানডেতে ২৭ রান করা ডানহাতি এই ওপেনার পরের ম্যাচে ৪৭ রান করেন। সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে ইতিহাস লেখেন তিনি, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে করেন সেঞ্চুরি। 

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাই হওয়া ম্যাচে ১৬০ বলে ১০৭ রান করেন ফারজানা। ধারাবাহিক পারফরম্যান্স ও সেঞ্চুরির সুবাদে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান, বাংলাদেশের ব্যাটারদের মধ্যেও সেরা। এতোদিন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালে ২৫ নম্বরে জায়গা হয় তার। 

৩ ম্যাচে ৬ উইকেটে নেওয়া নাহিদাও বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। ৫ ধাপ আগানো নাহিদারও এটা র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থান এবং বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানের রেকর্ড ছিল সালমা খাতুনের দখলে, গত বছরের ডিসেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে ২০ নম্বরে ওঠেন তিনি।   

বোলারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন স্পিনার সুলতানা, ২১ ধাপ উন্নতি হয়েছে তার। ডানহাতি এই অফব্রেক বোলার ৫৭ নম্বরে আছেন। আরও লম্বা লাফ দিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া। ১০০'র বাইরে থেকে এক লাফে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। ৬০ ধাপ উন্নতি হয়েছে তার। 

Related Topics

টপ নিউজ

ফারজানা হক পিংকি / নাহিদা আক্তার / নারী ক্রিকেট দল / উইমেন্স র‌্যাঙ্কিং / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net