Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
'ব্যালন ডি'অর জিততে হলে এমবাপ্পেকে ইংল্যান্ড অথবা স্পেনে যেতে হবে'

খেলা

টিবিএস রিপোর্ট
24 July, 2023, 01:45 pm
Last modified: 24 July, 2023, 03:25 pm

Related News

  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • কেন ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছে রিয়াল মাদ্রিদ
  • নাটকীয় রাত শেষে ভিনিসিয়ুসকে পেছনে ফেলে ব্যালন ডি’অর রদ্রির
  • ব্যালন ডি’অরের লড়াইয়ে নেই মেসি-রোনালদো, ২১ বছরে প্রথম
  • ভিনিসিয়ুসের কাছে ব্যালন ডি'অরের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা গুরুত্বপূর্ণ

'ব্যালন ডি'অর জিততে হলে এমবাপ্পেকে ইংল্যান্ড অথবা স্পেনে যেতে হবে'

পিএসজিতে থেকে সেটি তিনি জিততে পারবেন না বলে মনে করেন সাবেক বার্সেলোনা তারকা এবং বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টো স্টইচকভ। এর জন্য তাকে ইংল্যান্ড কিংবা স্পেনে যাওয়ার পরামর্শ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী স্টইচকভ। 
টিবিএস রিপোর্ট
24 July, 2023, 01:45 pm
Last modified: 24 July, 2023, 03:25 pm
পিএসজি ছাড়বেন এমবাপ্পে? ছবি: এএফপি

এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে, সেই তর্কে নাম আসবে কিলিয়ান এমবাপ্পেরও। ফ্রান্সের সেরা তারকা তো বটেই, বিশ্ব ফুটবলেরই অন্যতম বড় নাম তিনি। তবে অবিসংবাদিত সেরা হতে যেটি দরকার, সেই ব্যালন ডি'অর এখনও জেতা হয়নি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। 

পিএসজিতে থেকে সেটি তিনি জিততে পারবেন না বলে মনে করেন সাবেক বার্সেলোনা তারকা এবং বুলগেরিয়ান কিংবদন্তি রিস্টো স্টইচকভ। এর জন্য তাকে ইংল্যান্ড কিংবা স্পেনে যাওয়ার পরামর্শ দিয়েছেন ব্যালন ডি'অর জয়ী স্টইচকভ। 

এমবাপ্পে ব্যালন জয়ের স্বপ্নের কথা স্টইচকভের সঙ্গেও আলোচনা করেছেন, 'কিলিয়ান আমাকে তার লক্ষ্যের কথা বলেছে। তার স্বপ্ন ব্যালন ডি'অর জেতা। সে এখন যে পর্যায়ে আছে, সেখানে পৌঁছানো খুবই কঠিন। এটি ধরে রাখা আরো কঠিন।'

তবে পিএসজিতে থাকলে এমবাপ্পের স্বপ্ন পূরণ নাও হতে পারে। তাই ফরাসির তারকার ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা স্প্যানিশ লা লিগায় যাওয়া উচিত বলে মনে করেন স্টইচকভ, 'এমবাপ্পে যদি সেরাদের সেরা হতে চায়, তাহলে তার ইংল্যান্ড অথবা স্পেনে যাওয়া উচিত। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো ক্লাবগুলোতে খেলে সে নিজের লক্ষ্য অর্জন করতে পারবে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাও তার জন্য ভালো হবে।'

পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে এই দলবদলেই ক্লাব ছাড়তে পারেন এমবাপ্পে। তাকে নেওয়ার জন্য জাল পেতে বসে আছে রিয়াল মাদ্রিদ। এমনকি ইংলিশ ক্লাব লিভারপুলের নামও শোনা যাচ্ছে। সবমিলিয়ে এমবাপ্পের ভবিষ্যত গন্তব্য জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।  

 

Related Topics

টপ নিউজ

এমবাপ্পে / ব্যালন ডি'অর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • কেন ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছে রিয়াল মাদ্রিদ
  • নাটকীয় রাত শেষে ভিনিসিয়ুসকে পেছনে ফেলে ব্যালন ডি’অর রদ্রির
  • ব্যালন ডি’অরের লড়াইয়ে নেই মেসি-রোনালদো, ২১ বছরে প্রথম
  • ভিনিসিয়ুসের কাছে ব্যালন ডি'অরের চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা গুরুত্বপূর্ণ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net